Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত কী? কীভাবে এটি কাজ করে, জানুন খুঁটিনাটি

ইউক্রেনের শিশুদের অবৈধ নির্বাচন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এইসব শিশুদের যুদ্ধে জড়িয়েছেন পুতিন। এমনই সব অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মস্কোর তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এই পদক্ষেপ অর্থহীন, কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালতের কী, তাদের কাজই বা কী, দেখে নেওয়া যাক একনজরে।

তৈরি হয় ২০০২ সালে

তৈরি হয় ২০০২ সালে

যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তৈরি করা হয়েছিল ২০০২ সালে। এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে। আইসিসিতে ১২৩ টি রাষ্ট্র রয়েছে। ২০২৩-এ এর বাজেট প্রায় ১৭০ ইউরো।

কোন কোন দেশে সক্রিয়

কোন কোন দেশে সক্রিয়

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত এই মুহূর্তে ইউক্রেন ছাড়াও, আফ্রিকার উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, কেনিয়া, ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলা, এশিয়ার মায়ানমার এবং ফিলিপাইনের মতো ১৭ টি দেশে সক্রিয় রয়েছে।

মামলা ও গ্রেফতারি পরোয়ানা

মামলা ও গ্রেফতারি পরোয়ানা

আইসিসির ওয়েবসাইট অনুসারে এখনও পর্যন্ত আদালতে ৩১ টি মামলা হয়েছে। সেখানকার বিচারকরা এখনও পর্যন্ত ৩৮ টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদের মধ্যে ২১ জনকে আইসিসির ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং আদালতে হাজির করানো হয়েছে। ১৪ জনকে পলাতক দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে দারফুরে গণহত্যায় অভিযুক্ত প্রাক্তন সুদানী নেতা ওমর আল বশির।
আর মৃত্যুজনিত কারণে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে বিচারকরা ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন এবং ৪ জনকে অভিযোগ মুক্ত করেছেন।

আইসিসির ওয়েবসাইট অনুসারে ইউক্রেন নিয়ে তদন্ত শুরু করা হয়েছিল ২০২২-এর ২ মার্চ। ২০১৩ সালের নভেম্বর থেকে ইউক্রেনের সংঘটিত অপরাধের কথা সেখানে বলা হয়চেছে। প্রসঙ্গত ২০১৩ সালে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচেক বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তিনি ২০১৪ সালে রাশিয়ায় পালিয়ে যান।

সর্বোচ্চ শাস্তি

সর্বোচ্চ শাস্তি

যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মালি ও উগান্ডার অস্ত্রধারী নেতারা। শান্তি হিসেবে ৯ থেকে ৩০ বছরের জেল আর সর্বোচ্চ শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড।

অনেকেই সদস্য নয়

অনেকেই সদস্য নয়

তবে অনেক দেশই এখনও পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। রাষ্ট্রসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের বহু দেশ এই আদালতকে সমর্থন করলেও আমেরিকা, চিন এবং রাশিয়ার মতো বহু দেশ এখনও আইসিসির সদস্য নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+