নিউ ইয়র্কে ঠিক কীভাবে হামলা চালিয়েছে আততায়ী, জেনে নিন বিস্তারিত

আততায়ী বেশ কয়েকজনকে ধাক্কা মারার পরে গাড়ি থেকে বেরিয়ে আল্লাহু আকবর বলে চেঁচিয়ে হাতের বন্দুক থেকে গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ম্যানহাটনে ভাড়া করা ভ্যান দিয়ে পথচারী ও সাইক্লিস্টদের পিষে দিয়েছে এক আততায়ী। ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৮জন, আহত ১২জনের বেশি। আততায়ীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওয়ার্ল্ড ট্রেড হামলার পরে গত ১৬ বছরে এমন নৃশংস হামলা আর হয়নি আমেরিকার বুকে। এবং সবচেয়ে বড় কথা ঘটনায় নাম জড়িয়েছে ইসলামিক সংগঠন আইএসআইএসের।

নিউ ইয়র্কে ঠিক কীভাবে হামলা চালিয়েছে আততায়ী, জেনে নিন

নিউ ইয়র্কের পুলিশ বিভাগ এই ঘটনার তদন্ত এফবিআইকে দিয়েছে। এটিকে জঙ্গি হামলা বলেই ধরে নেওয়া হচ্ছে। আততায়ী বেশ কয়েকজনকে ধাক্কা মারার পরে গাড়ি থেকে বেরিয়ে আল্লাহু আকবর বলে চেঁচিয়ে হাতের বন্দুক থেকে গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ বলছে, হামলার আগে উজবেকিস্তানের বাসিন্দা অভিযুক্ত সেফুল্লো হাবিবুল্লায়েভিচ সাইপভ (২৯) রাস্তার উল্টো দিকে গাড়ি চালিয়ে বেশ কয়েকজনকে ধাক্কা মারে। সাইকেলের লেনে গাড়ি নিয়ে উঠে পড়ে। শেষে একটি বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে।

সেফুল্লোর হাতে দুটি পিস্তল ছিল। পুলিশ তার কোমরের নিচে গুলি করে আহত করে। একটি ছিল পেইন্টবল গান ও অন্যটি ছিল পেলে গান।

নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকেল ৩টে ৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ভাড়া করা ভ্যান নিয়ে হামলা চালানো হয়। অন্তত ৯ থেকে ১০ রাউন্ড গুলি চালিয়েছে আততায়ী এমনটাই মত প্রত্যক্ষদর্শীদের। তবে তার মধ্যে পুলিশের ফায়ারিংও থাকতে পারে। হামলাকারীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও এই ঘটনাকে নৃশংস জঙ্গি হামলা বলে ব্যাখ্যা করেছেন। নিরপরাধ মানুষের উপরে এই হামলার নিন্দা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও নিজের বক্তব্যে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই জঙ্গি হামলার প্রেক্ষিতে সরকার তাঁদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+