প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ণতারকা ড্যানিয়েলসের মধ্যে কী ঘটেছিল
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের মধ্যে নীরবে অর্থ প্রদানের অভিযোগে ফৌজদারী মামলা হয়েছিল। কী ঘটেছিল তাঁদের মধ্যে যে উভয়ের সম্পর্ক গড়িয়েছিল আদালত পর্যন্ত। মিসেস ড্যানিয়েলস দাবি করেন, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের।
ড্যানিয়েলস বলেন, ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য আইনজীবীর মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার তিনি গ্রহণ করেছিলেন। ওই আইনজাবী মাইকেল কোহেনকে পরে একাধিক অভিযোগে জেলে পাঠানো হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ২০১৮ সালে মিসেস ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

মিসেস ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। মিডিয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৬ সালে এক দাতব্য গল্ফ টুর্নামেন্টে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি অভিযোগ করেন, তাঁরা ক্যালিফোর্নিয়া ও নেভাদের মধ্যবর্তী লোক তাহোতের এক হোটেলে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। ট্রাম্পের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছিল।
এক প্রশ্নের জবাবে ড্যানিয়েলস বলেন, মিস্টার ট্রাম্প তাঁকে ওই রাতের ঘটনা নিয়ে চুপ থাকতে বলেছিলেন। তিনি এমন অভিযোগও সামনে আনেন যে, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প তখন সবেমাত্র সন্তান প্রসব করেছিলেন। এসব কথা যাতে প্রকাশ্যে না আসে তাঁকে চুপ থাকার জন্য হুমকি দেওয়া হয় এবং অর্থ প্রদান করা হয়।
ড্যানিয়েলস এ ব্যাপারে বলেন, তিনি ট্রাম্পের পাঠানো টাকা নিয়েছিলেন। তিনি তাঁর পরিবারের সুরক্ষার জন্য এই টাকা নিয়েছিলেন। মিসেস ড্যানিয়েলস বলেন, তাকে নীরব থাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। ২০১১ সালে এক ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দিতে রাজি হওয়ার পরই লাস ভেগাসের একটি গাড়ি পার্কে এক অজ্ঞত পরিচয় ব্যক্তি তাঁকে এবং তাঁর শিশু কন্যাকে হুমকি দিয়েছিলেন।
এরপর ২০১৮ সালের একটি সাক্ষাৎকারে তিনি এ ব্যাপারে মুখ খোলেন। ৬০ মিনিটের একটি এপিসোড সম্প্রচারের আগে, মিস্টার কোহেনের সঙ্গে যুক্ত একটি শেল কোম্পানি মিসেস ড্যানিয়েলসকে ২০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলার হুমকি দিয়েছিলেন। অভিযোগ ছিল তিনি তাদের অ-প্রকাশ্য চুক্তি ভঙ্গ করেছেন।
এখানে প্রশ্ন উঠেছি্ল নীরবে টাকা দেওয়া কি অবৈধ? কাউকে ক্ষতিপূরণ দেওয়া তো বেআইনি নয়। কিন্তু যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের এক মাস আগে অর্থ প্রদান করা হয়েছিল, মিস্টার ট্রাম্পের সমালোচকরা এই যুক্তিতে তাঁকে বিঁধেছিলেন। ২০১৮ সালের অগাস্টে মিস ড্যানিয়েলস এবং অন্য একজন ট্রাম্প প্রেমিকাকে অর্থ প্রদানের সঙ্গে সম্পর্কিত, কর ফাঁকি ও আর্থিক নিয়মভঙ্গ করার জন্য দোষীসাব্যস্ত করা হয়েছিল কোহেনকে।












Click it and Unblock the Notifications