ভারত সম্পর্কে ইতিবাচক ভাবনাই রয়েছে বিশ্বের, তবে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কী ভাবছে বিশ্ব?
সামনেই লোকসভা ভোট তার মাঝেই একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে বিশ্বের কাছে ভারত সম্পর্কে ইতিবাচক ধারনাই রয়েছে। তার থেকে বড় বিষয় গোটা বিশ্বের ২৩টি দেশ ভারত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গিই রাখে।
জি-২০ সামিটের বৈঠকের আগে সমীক্ষা করে জানা গিয়েছে। বিশ্বের ২৩টি দেশের ৪৬ শতংশ মানুষ মনে করেন ভারতের সম্পর্কে সুস্পর্ক বজায় রেখে চলে। ৩৪ শতাংশ ভারতকে নিয়ে তেমন ইতিবাচক পদক্ষেপ করেনি। প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা নিয়েও সমীক্ষায় রিপোর্ট পেশ করা হয়েছে।

বিশ্বের ১২টি দেশের মানুষের কাছে জনপ্রিয়তা বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৩৭ শতংশ দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীর উপরে আস্থা রয়েছে। কেনিয়া, নাইজেরিয়া এবং ব্রিটেনের মতো দেশের মানুষের ভারতের সম্পর্কে ইতিবাচক ধারনা রয়েেছ। প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের ভারতের সম্পর্কে ইতিবাচক প্রভাব রয়েছে।
দক্ষিণ আফ্রিকার মানুেষর অবশ্য ভারতের সঙ্গে তেমন সুসম্পর্ক নেই। সেই দেশের ৩৬ শতাংশ মানুষ ভারত সম্পর্কে তেমন সুমনোভাব তাঁদের নেই। নেদারল্যান্ডস এবং স্পেনের মতো দেশের বাসিন্দারাও ভারতকে তেমন নেকনজরে দেখেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিও মিশ্র মনোভাব রয়েছে। ১২ টি দেশের মানুষেরই মিশ্র মনোভাব রয়েছে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে। ৪০ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী মোদীর উপরে তেমন কোনও আস্থা নেই। ৩৭ শতাংশ মানুষের সামান্য আস্থা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর উপরে।
জাপান,কেনিয়া, নাইজেরিয়ার মতো দেশের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর উপরে। ৬০ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী মোদীর উপর তাঁদের আস্থা রয়েছে। আবার মেক্সিকো এবং ব্রাজিলের বাসিন্দাদের প্রধানমন্ত্রী মোদীর উপরে কোনও আস্থাই নেই। আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মতো দেশগুলির প্রধানমন্ত্রী মোদীর উপরে তেমন আস্থা নেই।












Click it and Unblock the Notifications