করোনা ভাইরাস কি সত্যিই বায়ুবাহিত! কী বলছেন হু-র মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন?

করোনা ভাইরাস কি বায়ুবাহিত? এনিয়ে হু-এর বক্তব্য পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ৩২টি দেশের বিজ্ঞানীরা ৷ বিশ্বের ১০০-র বেশি বিজ্ঞানী গবেষণায় দেখেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাতাসের মাধ্যমে ছড়াতে পারে৷ বাতাসের ছোটো ছোটো কণার মাধ্যমে করোনা ভাইরাস মানব দেহে প্রবেশ করে৷ হু-এর তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে একজনের থেকে আরেকজনের শরীরে নাক ও মুখের মাধ্যমে রোগ সংক্রমিত হয়৷ করোনা ভাইরাসের ক্ষেত্রে তা হয় যখন কোনও আক্রান্ত মানুষ কথা বলেন বা হাঁচেন৷

খুব অল্প কিছু ক্ষেত্রে করোনা জীবাণু বাতাসে বাঁচতে পারে

খুব অল্প কিছু ক্ষেত্রে করোনা জীবাণু বাতাসে বাঁচতে পারে

এবার এ নিয়ে মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি বলেছেন, 'খুব অল্প কিছু ক্ষেত্রে করোনা জীবাণু বাতাসে বাঁচতে পারে, সংক্রমণও ঘটাতে পারে। এই যে আমরা কথা বলছি, গান গাইছি এমনকী শ্বাসপ্রশ্বাস নিচ্ছি, আমাদের মুখ থেকে অসংখ্য জলের ফোঁটা নির্গত হচ্ছে। এগুলির আকার ভিন্ন ভিন্ন। যেগুলি বড় সেগুলি ১-২ মিটারের মধ্যে মাটিতে পড়ে যায়।'

'সামাজিক দূরত্ব খুবই জরুরি

'সামাজিক দূরত্ব খুবই জরুরি

স্বামীনাথন আরও বলেন, 'সামাজিক দূরত্ব খুবই জরুরি। কিন্তু যেগুলির ছোট, আকারে ৫ মাইক্রনেরও কম, তাদের বলে এরোসোল। আকার ছোট হওয়ায় সেগুলি বাতাসে আরও কিছু সময় থাকতে পারে, মাটিতে পড়তে একটু বেশি সময় নেয় বলে। হাওয়ায় এদিক ওদিক যেতেও পারে। ফলে অন্যত্র থাকা মানুষরা এগুলি শ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারেন।'

১০-১৫ মিনিট বাতাসে ভেসে থাকতে পারে করোনা

১০-১৫ মিনিট বাতাসে ভেসে থাকতে পারে করোনা

তিনি ব্যাখ্যা দিয়েছেন, কারও মুখ থেকে নির্গত হওয়ার পর ছোট জলের ফোঁটাগুলি ১০-১৫ মিনিট বাতাসে ভেসে থাকতে পারে। সে সময় যদি কেউ ওখানে আসে, বাতাসে শ্বাসপ্রশ্বাস নেয়, তবে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ বাতাসে ফোঁটাগুলি তখনও রয়েছে।

হু কী মনে করছে?

হু কী মনে করছে?

তাহলে হু কী মনে করছে? করোনা প্রধানত মানুষের মাধ্যমেই অন্য মানুষের মধ্যে ছড়ায়। এবং তা খুব অল্প ক্ষেত্রেই বায়ুবাহিত সংক্রমণ হতে পারে? এই প্রশ্নের জবাবে স্বামীনাথন জানিয়েছেন, পুরনো অবস্থানেই অনড় রয়েছেন তাঁরা। করোনা জীবাণু বায়ুবাহিত হতে পারে না এমনটা বলছেন না কিন্তু তার মানে এই নয় যে, জীবাণুটি বায়ুবাহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+