টানা ৯ মাস মহাকাশে কী করলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর? জেনে নিন এখানে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় নয় মাস থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মূলত, তাদের মিশনটি বোয়িং স্টারলাইনার মহাকাশযানের আট দিনের পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে পরিকল্পিত ছিল। তবে, যান্ত্রিক ত্রুটির কারণে তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, যার ফলে তারা ISS-এ দীর্ঘ সময় কাটাতে বাধ্য হন।

কিন্তু এই দীর্ঘ মিশনে কী করলেন সুনীতা ও বুচ? যদিও এই মিশন প্রাথমিক সময়সীমার চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হয়েছিল, তবুও উইলিয়ামস ও উইলমোর এই সময়টাকে নিজেদের মত করে ব্যবহার করেছেন।

Sunita Williams

  • ৯০০ ঘণ্টার বেশি বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা
  • ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেছেন তারা
  • E4D (এক্সপ্লোরেশন এক্সারসাইজ ডিভাইস) পরীক্ষা, যা বিশেষ ব্যায়াম ডিভাইস সাইক্লিং, রোয়িং ও প্রতিরোধমূলক ব্যায়াম একত্রিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করতে পারে
  • মহাকাশে শাকসবজি চাষ: তারা লাল রোমান লেটুস চাষ করেছেন, যা ভবিষ্যতের জন্যে বিশেষ সাফল্য
  • মাইক্রোগ্র্যাভিটিতে জীবাণুর আচরণ নিয়ে গবেষণা

আন্তর্জাতিক স্পেশ স্টেশনে দীর্ঘ সময় থাকার পর, অবশেষে নাসার ক্রু-১০ মিশনের মাধ্যমে তাদের দেশে ফেরানোর পরিকল্পনা চূড়ান্ত হয়। সেই অনুযায়ী তারা ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৫৭ মিনিট নাগাদ অবতরণ করবে। ভারতীয় সময় অনুযায়ী, তা বুধবার ভোররাত ৩টে ২৭ মিনিট নাগাদ নামবে।

এই ঐতিহাসিক মিশনের সফল সমাপ্তির দিকে গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের নিরাপদ প্রত্যাবর্তনই এখন প্রধান অগ্রাধিকার বলে মনে করা হচ্ছে! আর তারা আসার পরই জানা যাবে মহাকাশের বহু অজানা কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+