আমেরিকাকে কোন স্বপ্ন দেখিয়ে হোয়াইট হাউজের যাত্রা শুরু করলেন জো বাইডেন?
৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়েছেন জো বাইডেন৷ আর তারপরই আমেরিকাকে নতুন স্বপ্ন দেখালেন বাইডেন। এদিন তিনি সেই স্বপ্ন দেখাতে গিয়ে বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, এবং এই পরিস্থিতি থেকে প্রতিবারই আণাদের দেশ দর্প নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস আমরা আবার আমাদের বন্ধুরাষ্ট্রদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করতে পারব। আমরা সবাইকে নেতৃত্ব দেব। আমরা শক্তিশালী হয়ে উঠব। আমরা শান্তি এবং সমৃদ্ধি স্থাপন করব।

গণতন্ত্রের জয়
এদিন বাইডেন আরও বলেন, আজ আমরা কোনও প্রার্থীর জয়কে উদযাপন করছি না, আজ আমরা গণতন্ত্রের জয় উদযাপন করছি। মানুষের আওয়াজ সবাই শুনেছে, মানুষের ইচ্ছা সবাই শুনেছে। আমরা আজ আবার শিখলাম যে গণতন্ত্র কতটা দামী। বর্তমানে আমাদের বাড়িতেই গণতন্ত্র ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়ে। কিন্তু গণতন্ত্র ঘুরে দাঁড়াবে।

ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন জো বাইডেন
এর আগে গত চার বছরে ট্রাম্প কংগ্রেস এবং আদালতের সাংবিধানিক ভূমিকাকে উপেক্ষা করে এগুলিকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিলেন। গোটা প্রক্রিয়াটিকে একটি উচ্চাভিলাষীতে পরিণত করেছিলেন। তবে রিপাবলিকান দলের সবাই এর অংশ ছিল না। সামগ্রিক পরিস্থিতি এমন হয়েছিল যে গোটা বিষয়টা একটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি করেছিল। এই পরিস্থিতিতে থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন জো বাইডেন।

বাইডেনকে যা যা করতে হবে
মহামারী, দুর্বল অর্থনীতি, সামাজিক বিভাজন, যা রাজধানী এবং অন্যান্য জায়গায় জনগণের মধ্যে সহিংসতার কারণ হয়ে উঠেছিল। নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসে পূর্ববর্তী শাসকদল একটা মিথ্যের বাতাবরণ তৈরি করেছিল, বাইডেনকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।

বাইডেনের কাছে বড় চ্যালেঞ্জ
নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতি বাইডেনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার একটা সুযোগ বাইডেনের সামনে রয়েছে। আর তিনি এটা করতে পারলে, এই চ্যালেঞ্জগুলো নিতে পারলে এক দুরন্ত প্রেসিডেন্টের মর্যাদা পেতে পারেন। এবং এদিন সেই বার্তাই দেন বাইডেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications