দুই-তৃতীয়াংশের টিকাকরণের পরেও করোনার নতুন তরঙ্গ! পশ্চিম ইউরোপের দেশে লকডাউন লাগু নিয়ে তরজা

দুই-তৃতীয়াংশের টিকাকরণের পরেও করোনার নতুন তরঙ্গ! পশ্চিম ইউরোপের দেশে নতুন করে লকডাউন নিয়ে তরজা

দিন কয়েক আগেই খবর মিলেছিল স্পুটনিক ভি দিয়ে টিকাকরণের পরেও রাশিয়ায় (Russia) রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড। করোনা (Coronavirus) নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা পুতিন প্রশাসনের। এবার কার্যত একই পরিস্থিতি পশ্চিম ইউরোপের ( Western Europe) দেশ অস্ট্রিয়াতেও (Austria)। পরিস্থিতির মোকাবিলায় শরতেও সেখানে সম্পূর্ণ লকডাউনের (Lockdown) নির্দেশ দেওয়া হয়েছে।

 ইউরোপে সব থেকে বেশি আক্রান্ত

ইউরোপে সব থেকে বেশি আক্রান্ত

ইউরোপ মহাদেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। গত প্রায় সাত দিন ধরেই এই পরিস্থিতি বজায় রয়েছে। প্রতি একলক্ষে সেখানে আক্রান্তের সংখ্যাটা প্রায় ৯৯১ জনের মতো। গত সোমবার থেকে সেখানে যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের জন্য লকডাউন করা হয়েছে। যদিও তাতেও প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় রেকর্ড হচ্ছে।

নতুন করে লকডাউন

নতুন করে লকডাউন

অস্ট্রিয়ার যে দুই প্রদেশে আক্রান্তের সংখঅযা সব থেকে বেশি, তা হল সেলজবার্গ এবং আপার অস্ট্রিয়া। দেশের সরকারের চাপে এই দুই প্রদেশ জানিয়েছে, তারা তাদের মতো করে লকডাউন করবে। টিকা নিতে অনীহার কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছে সেদেশের প্রশাশন। সাধারণের জন্য লকডাউন আঘাতের বলে মনে হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার পক্ষে সেদেশের প্রশাসন।
গোটা ইউরোপ এখন শীতের মুখে দাঁড়িয়ে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে লকডাউন জারি করছে বিভিন্ন দেশের প্রশাসন। ইতিমধ্যে নেদারল্যান্ডস আংশিক লকডাউন শুরু করেছে। সেখানে বার ও রেস্টুরেন্ট গুলিকে রাত আটটার মধ্যে বন্ধ করার নির্দেশিকাও জারি করা হয়েছে।

 দ্বিমত রয়েছে প্রশাসনেই

দ্বিমত রয়েছে প্রশাসনেই

তবে লকডাউন জারি করা নিয়ে দ্বিমত রয়েছে অস্ট্রিয়াতেও। এই বিতর্ক অবশ্য প্রায় সব দেশেই রয়েছে, তবে তা অস্ট্রিয়ার ক্ষেত্রে তা প্রকাশ্যে এসে পড়েছে। ভারতবাসী লকডাউন জারি করা নিয়ে সরকার আর বিরোধীদের তরজা দেখেছে। কিন্তু সেই পরিস্থিতি এখন চলছে পশ্চিম ইউরোপের দেশ অস্ট্রিয়াতেও। চ্যান্সেলর আলেকজান্ডার স্ক্যালেনবার্গের দল কনজারভেটিভদের সঙ্গে তরজা তাদের জোট সঙ্গী বামপন্থীদের সঙ্গে। দিন কয়েক আগে চ্যান্সেলর জানিয়েছিলেন তিনি টিকাহীনদের ওপরে বাড়তি কোনও বিধিনিষেধ আনতে চান না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী রাতের কার্ফু জারির কথা বলেছিলেন।

ফেব্রুয়ারিতে টিকাকরণ সম্পূর্ণ করা চেষ্টা

ফেব্রুয়ারিতে টিকাকরণ সম্পূর্ণ করা চেষ্টা

ইউরোপের দেশগুলির মধ্যে যেসব দেশে টিকাকরণের হার কম, সেগেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রিয়াও। সেখানে এখনও পর্যন্ত দুই-তৃতীয়াংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে সাখেন টিকাকরণ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও চ্যান্সেলর আলেকজান্ডার স্ক্যালেনবার্গ বলেছেন, দেশের সব মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য বোঝাতে তারা ব্যর্থ হয়েছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+