বাজারে আসছে 'থ্রেডে'র ওয়েব সংস্করণ, ঘোষণা মেটার
প্রতিদ্বন্দ্বী X (পূর্বতন টুইটার)-এর সঙ্গে বাজার দখলের যুদ্ধ। সেখানে পেশাদার ব্যবহারকারীদের ধরে রাখতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবের সংস্করণ চালু করছে। মঙ্গলবার মেটার তরফে এমনটা জানানো হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক বলেছেন, থ্রেডের ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে ওয়েবসাইটে লগ ইন করে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে সক্ষম হবেন। মেটা সিইও জুকারবার্গ একটি থ্রেড পোস্টে বলেছেন, এর ওয়েব সংস্করণ আগামী কয়েকদিনের মধ্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছবে।

থ্রেডের এই ব্যাপকভাবে প্রত্যাশিত ব্যবহার শুরু হলে, ব্র্যান্ড, কোম্পানির অ্যাকাউন্ট, বিজ্ঞাপনদাতা এবং সংবাদ মাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। এইসব ব্যবহারকারীরা বড় ক্রিনে ব্যবহার করে এই প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারবেন।
উল্লেখ করা প্রয়োজন থ্রেডস অ্যাপটি ৫ জুলাই চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে ১০০ মিলিয়ন সাইন-আপ অতিক্রম করে। পরবর্তী সময়ে এর জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পায়। ১০ অগাস্টে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মাত্র একমাসের মধ্যে থ্রেড অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে দৈনিক সক্রিয় ব্যবহারকারী ৪৯.৩ মিলিয়ন থেকে ১০.৩ মিলিয়নে নেমে যায়।
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেটার তরফে বলা হয়েছে, বর্তমান অভিজ্ঞতার প্রেক্ষিতে আগামী সপ্তাহগুলিতে থ্রেডে কার্যকরী বৈশিষ্ট্য যুক্ত হবে।












Click it and Unblock the Notifications