উন্নত দেশ গুলির মধ্যে আমেরিকাতেই সম্পদের বৈষম্য সর্বোচ্চ, সওয়াল গীতা গোপীনাথের
উন্নত দেশ গুলির মধ্যে আমেরিকাতেই সম্পদের বৈষম্য সর্বোচ্চ, সওয়াল গীতা গোপীনাথের
সম্প্রতি পাঁচ প্রখ্যাত অর্থনীতিবিদের দ্বারা তৈরি বিশ্ব অর্থনীতির বৈষম্য রিপোর্ট বলছে, আমেরিকায় আয়ের বিচারে সবচেয়ে উঁচুতে থাকা মাত্র ১৩০০টি পরিবারের উপার্জন গত ১২ মাসের মধ্যে বেড়েছে ৬৩৬ শতাংশ। অন্যদিকে এই পরিবারগুলি সে দেশের মোট উপার্জনকারীদের মাত্র ০.০০১ শতাংশ।

কর ব্যবস্থার সংস্কারের পক্ষেও সওয়াল
এমতাবস্থায় এবার আমেরিকার এই চরম আর্থিক বৈষম্য নিয়ে জোরদার সওয়াল করলেন ভারতীয় বংশোদ্ভূতো অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। বর্তমানে আইএমএফের শীর্ষ কর্তার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার এই প্রসঙ্গে চলতি বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে মঙ্গলবার তিনি বলেন, উন্নত অর্থনীতির অন্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রেই সম্পদের বৈষম্য সর্বাধিক। পাশাপাশি দেশটির কর ব্যবস্থা আরও উন্নতমানের ও প্রগতিশীল হওয়া দরকার বলে মনে করেন তিনি।

৫০ শতাংশ উপার্জন কারীর গড় আয় ৪০ বছরে একই রয়েছে
এদিকে কয়েকদিন আগেই প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে আয়ের বিচারে একেবারে নিচের দিকে থাকা আমেরিকার ৫০ শতাংশ উপার্জনকারীর গড় আয় গত চার দশক ধরে একই রকম রয়েছে। অর্থাৎ মূল্যবৃদ্ধির সমস্ত ধাক্কা সহ্য করে তাদের প্রাত্যহিক জীবন কাটাতে হচ্ছে ওই একই টাকায় প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে।
এদিকে গত নভেম্বরে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত আরও একটি রিপোর্ট। ক্রেডিট-সুইস সংস্থার তৈরি ওই রিপোর্ট দেখিয়েছে, বিশ্বের মোট সম্পদের প্রায় ৫০ শতাংশই রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশের নিয়ন্ত্রণে।

বাকি দেশ গুলির উপরেও পড়ছে মারাত্মক প্রভাব
গোপীনাথের পাশাপাশি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনুচিন বলেছেন, মার্কিন অর্থনীতির এই খারাপ প্রভাব বর্তমানে বিশ্বের বাকী অংশকেও ছাড়িয়ে যাচ্ছে।
সূত্রের খবর, ইউরোপ, চিন, রাশিয়া ও কানাডার সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের দখলে রয়েছে দেশের মোট সম্পদের যথাক্রমে ৩৭, ৪১, ৪৬ ও ৪৭ শতাংশ৷ সাব-সাহারান আফ্রিকা, ব্রাজিল ও ভারত - এই দেশগুলির প্রতিটিতে প্রায় ৫৫ শতাংশ সম্পদের দখল রয়েছে ধনকুবের ১০ শতাংশের হাতে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications