দুর্বল অর্থনীতি ও বেকারত্বই পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা, দাবি আন্তর্জাতিক সমীক্ষার
কাশ্মীর নয়, বরং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মুদ্রাস্ফীতি এবং বেকারত্বই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানবাসীর কাছে। গালুপ আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় এমনটাই ধরা পড়েছে।

মঙ্গলবার এই সমীক্ষার ফর প্রকাশিত হয়েছে গালুপ ও গিলানি পাকিস্তানে। সেই সমীক্ষায় বলা হয়েছে, ৫৩ শতাংশ পাকিস্তানীদের মতে দেশে ক্রমাগত বেড়ে চলা মুদ্রাস্ফীতি আর্থিক সমস্যার বড় কারণ এবং এটাই দেশের সবচেয়ে বড় সমস্যা। মুদ্রাস্ফীতির পাশাপাশি ২৩ শতাংশ পাকিস্তানী মনে করে দেশের বড় সমস্যা হল বেকারত্ব, ৪ শতাংশ বাসিন্দা মনে করেন দুর্নীতি এবং আরও ৪ শতাংশ বাসিন্দার মতে জল সংকটই হল দেশের মূল সমস্যা।
একদিকে যখন পাকিস্তান সরকার কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক সমস্যা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে, সরকারের সেই চেষ্টার পাশে আছেন দেশের ৮ শতাংশ মানুষ। সমীক্ষায় এও উঠে এসেছে যে পাকিস্তানীরা রাজনৈতিক অস্থায়ীত্ব, ক্ষমতার সংকট, ডেঙ্গু সহ বিভিন্ন বিষয় নিয়ে আতঙ্কে রয়েছেন।
শেষ কিছু বছর পাকিস্তানের অর্থনীতির হাল খারাপ হয়ে গিয়েছে। এ বছরের জুলাইতে আন্তর্জাতিক মানিটারি ফান্ড (আইএমএফ) জানিয়েছিল যে পাকিস্তানকে আর্থিক সংকট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যার জন্য দায়ি দেশের দুর্বল ও অসামঞ্জস্য অর্থনীতি।












Click it and Unblock the Notifications