'করোনা নিয়েই বাঁচতে হবে', ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে ব্যর্থতা স্বীকার ট্রাম্পের?
করোনা সংক্রমণ নিয়ে জর্জরিত গোটা বিশ্ব। এই আবহে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। তবে এই পরিস্থিতিতেই এগিয়ে আসছে সেদেশের প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে অর্থনীতিকে চাঙ্গা করার। আর সেজন্য লকডাউন তুলে নেওয়া নিয়ে প্রবল ধন্ধে ট্রাম্প সরকার।

করোনা উবে যাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমাদের করোনা ভাইরাসের সঙ্গে জুঝতে হবে। আমার মনে হয় কোনও একটা সময়ে এটা উবে যাবে।' ভোটের আগে যেখানে ক্রমাগত মার্কিন অর্থনীতি বেহাল হচ্ছে, সেখানে একই সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ। উভয় সংকটে আপাতত ত্রস্ত ট্রাম্প সরকার।

১৮০ ডিগ্রি পাল্টি ট্রাম্পের
এরই মধ্যে এবার আগের এই বয়ান থেকে ১৮০ ডিগ্রি পাল্টি খেলেন ট্রাম্প। জানা গিয়েছে এই মর্মে ট্রাম্পের প্রশাসন একটি বক্তব্য তৈরি করছে, যাতে দেশবাসীকে এই ভাইরাসের সঙ্গে বাঁচতে হবে বলে উল্লেখ করা থাকবে। এই উক্তি বের হলে তা হবে ট্রাম্পের পূর্বতন বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি পাল্টি। প্রশ্নও উঠেছে, যে তবে কি করোনা রোধে ব্যর্থ ট্রাম্প প্রশাসন? আর এর কতটা প্রভাব নির্বাচনের উপর পড়তে চলেছে?

প্রতিদিন ৫০ হাজার করে আক্রান্ত হচ্ছেন
জন হপকিনস বিশ্ববিদ্য়ালয়ের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিনই গড়ে ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। যে পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ যেকোনও দেশের পক্ষে। এদিকে, লকডাউন করে বা কোনও পন্থাতেই মার্কিন মুলুকে আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ।

পরিস্থিতি আরও খারাপ হবে
মার্কিন সরকারের সংক্রমণ বিষয়ক বিশেষজ্ঞদের দাবি, যেদিকে পরিস্থিতি যাচ্ছে সেদেশে তার জেরে সেখানে একদিনে প্রায় ১ লাখ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। যা অভাবনীয় একটা পরিস্থিতি। এর আগে জুনের প্রথম সপ্তাহে করোনায় আমেরিকায় আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার দৈনিক।












Click it and Unblock the Notifications