'ভারত ও চিনকে উন্নয়নশীল দেশ হিসাবে মানি না ', ট্রাম্পের দাবিতে নয়া বিতর্ক

'উন্নয়নশীল দেশ' এর তকমা নিয়ে ভারত আর চিন মার্কিন প্রশাসনকে উত্যক্ত করছে। এমনই দাবি তুলে এবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে চিঠি পাঠালেন ট্রাম্প। প্রসঙ্গত, মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এবং ভারতে মোদী জিনপিং সাক্ষাতের পর মার্কিন মুলুকের এই বক্তব্য দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

চিন ও ভারতকে উন্নয়নশীল দেশ মানতে রাজি নন ট্রাম্প

চিন ও ভারতকে উন্নয়নশীল দেশ মানতে রাজি নন ট্রাম্প

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ট্রাম্প বলেছেন, ' ডাব্লুটিও কী সুন্দর গোষ্ঠী! আমরা ডাব্লুটিও কে একটি চিঠি লিখেছি। আমরা চিনকে মোটেও উন্নয়নশীল দেশ হিসাবে দেখি না। ভারতকেও আমরা উন্নয়নশীল দেশ হিসাবে দেখি না। '

 ট্রাম্পের যুক্তি

ট্রাম্পের যুক্তি

'উন্নয়নশীল দেশ' এর তকমা ভাঙিয়ে ভারত ও চিন এগিয়ে যাচ্ছে বলে দাাবি ট্রাম্পের। যা মার্কিন বাণিজ্যকে আঘাত করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

 'আব কি বার ট্রাম্প সরকার' রব তোলার পর মোদীর দেশকে যা বললেন ট্রাম্প!

'আব কি বার ট্রাম্প সরকার' রব তোলার পর মোদীর দেশকে যা বললেন ট্রাম্প!

মার্কিন মুলুকে গিয়ে হিউস্টনে 'অব কি বার ট্রাম্প সরকার' ধ্বনি তুলে বিতর্কে পড়ে গিয়েছিলেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশে নিয়ে মোদী যেভাবে 'হাউডি মোদী' অনুষ্ঠানের পারদ চড়িয়েছিলেন তার পর এদিন ট্রাম্পের বক্তব্য খানিকটা অস্বস্তিতে ফেলতে পারে মোদী সরকারকে। ট্রাম্পের দাবি, মার্কিনের প্রতিটি পণ্যে 'অনেক বেশি লেভি' ধার্য করছে ভারত। যা সংকট বাড়াচ্ছে মার্কিন বাণিজ্যের। এপ্রসঙ্গে নয়া দিল্লিকে 'টারিফ কিং' বলে দাবি করেছেন ট্রাম্প।

 মহাবলীপুরমের জিনপিং-মোদী বৈঠক ও মার্কিন-চিন বাণিজ্যিক সংঘাত

মহাবলীপুরমের জিনপিং-মোদী বৈঠক ও মার্কিন-চিন বাণিজ্যিক সংঘাত

আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে চিন ও মার্কিন মুলুকের সম্পর্কের অবনতি হচ্ছে, তাতে ক্রমাগত ড্রাগন বনাম ঈগল যুদ্ধ চরমে উঠেছে। এক একটি ফেজের নিরিখে এই সমস্যা সমাধানে ব্রতী চিন। তারা 'ফেজ এগ্রিমেন্ট' কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে এই মর্মে। প্রসঙ্গত, চিন তাইছে বহিরাগত পণ্য ও সেদেশের অভ্যন্তরীণ পণ্যের দামের মধ্যে তফাৎ যতদিন না মিটছে ততদিন , মার্কিন -চিন পণ্যযুদ্ধ চলবেই। এমন প্রেক্ষাপটে, মহাবলীপুরমে চিনের প্রেসিডেন্টে জিনপিংএর সঙ্গে মোদীর বৈঠক যে মার্কিন নজরে খুব একটা ভালো পর্যায়ে ছিল না , তা আরও স্পষ্ট হল ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+