'আমরা সবাই ওসামা, বাবার খুনের বদলা নেব', আমেরিকাকে হুমকি লাদেন পুত্রের

দুবাই, ১১ জুলাই : এক লাদেনকে মেরে শান্তি নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। ফের একজন একই পদবীধারী হুমকি দিয়ে বসেছে আমেরিকাকে। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে হুমকি দিয়েছে লাদেন পুত্র হামজা বিন লাদেন। [কী দেখে ৯/১১ মার্কিন হামলার ছক মাথায় আসে বিন লাদেনের?]

একটি ২১ মিনিটের ভিডিও বার্তায় লাদেন পুত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার বাবাকে হত্যা করেছে। এর বদলা নিতে আমেরিকার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তার মতে, 'আমরা সবাই ওসামা। আমাদের লড়াই জারি থাকবে।' [৯-১১-য় মার্কিন মুলুকে বীভৎস হামলার ইতিবৃত্ত]

'আমরা সবাই ওসামা, বাবার খুনের বদলা নেব', হুমকি লাদেন পুত্রের

ভিডিও বার্তায় এখানেই না থেমে হামজা বিন লাদেনের হুমকি, আমরা বারবার তোমাদের দেশ ও তোমাদের উপরে আঘাত হানব। প্যালেস্তাইন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়া ও বাদবাকী মুসলমান দেশে যেভাবে মুসলমানদের উপরে তোমরা অত্যাচার করছ, তার বদলা নিতেই আক্রমণ চালানো হবে। [লাদেনকে মারার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করে পাকিস্তান]

প্রসঙ্গত ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়িতে নিহত হয় ওসামা বিন লাদেন। ওসামার পুত্র হামজার বয়স মধ্য কুড়ি। আগামিদিনে আল কায়েদার মাথা সেই হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির বয়স হয়েছে। তার চেয়ে হামজার বক্তৃতা তরুণদের বেশি করে উদ্বুদ্ধ করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। আইএস জঙ্গিরা যেমন যুবকদের এগিয়ে দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে চাইছে তেমনই পথ অনুসরণ করে জহ্গিবাদকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী আল কায়েদাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+