লন্ডনে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন
লন্ডনে বিধ্বংসী আগুন। শহরের ক্রয়ডনে এক গুদামে এই আগুন আগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের কুড়িটি ইঞ্জিন।
লন্ডনে বিধ্বংসী আগুন। শহরের ক্রয়ডনে এক গুদামে এই আগুন আগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের কুড়িটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান কমপক্ষে ১২০ জন দমকলকর্মী। ক্রয়ডন এলাকার দিকে যাওয়া রাস্তাগুলি সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে কোনও মৃত্যু কিংবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি।

ধোঁয়া থাকায় স্থানীয় বাসিন্দাদের দরজা-জানলা বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয় লন্ডন ফারার ব্রিগেডের তরফ থেকে। রাত জুড়েই চলে আগুন নেভানোর কাজ।
ক্রয়ডন হয়ে যাওয়া গাড়িগুলিকে লন্ডনের অন্য রাস্তা ধরার পরামর্শ দেওয়া হয়।
Can see the Croydon Warehouse Fire from my window, hope everyone near by is safe.
— Lewis Styles (@LewisStyles95) December 31, 2018
🙏
#croydon #fire #croydonfire #london pic.twitter.com/gc45ZA04C8












Click it and Unblock the Notifications