মোদীর শরণে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, মানবিক সহায়তা চেয়ে লিখলেন চিঠি
রুশ হানায় বিপর্যস্ত ইউক্রেন। এই অবস্থায় যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মানবিক সহায়তা চেয়ে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন ঝাপারোভা তাঁর চার দিনের ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে হস্তান্তর করেছেন সেই চিঠি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়াকে মোকাবিলা করার জন্য অতিরিক্ত সমর্থন চেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মতে মঙ্গলবার ঝাপারোভায় মন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করে তাঁরা হাতে নরেন্দ্র মোদীর উদ্দেশে লেখা জেলেনস্কির চিঠিটি হস্তান্তর করা হয়েছিল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন। গত বছর রুশ হানায় মারাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন বিধ্বস্তপ্রায়। আর এই অবস্থান ইউক্রেন প্রেসিডেন্ট আরও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন ভারতের কাছে।
মানবিক সহায়তা ছাড়াও ইউক্রেন এই বছরের ২০ সেপ্টেম্বর নির্ধারিত জি ২০ শীর্ষ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইউক্রেন দাবি করেছে, প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি-২০ সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত ভারতের।

ইউক্রেন আশা করে যে ভারত ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে জি ২০ সম্মেলনে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানাবে বলে আশাবাদী ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন ঝাপারোভা। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের উপর আমাদের অনেক প্রত্যাশা রয়েছে।
ভারতে চার দিনের সফরে ঝাপারোভা হলেন প্রথম ইউক্রেনীয় মন্ত্রী, যিনি ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত সফর করেন। সোমবার বিদেশমন্ত্রকের সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে আনুষ্ঠানিক প্রতিনিধি-স্তরের আলোচনা করেন তিনি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে তিনি কথা বলেন।

লেখির সঙ্গে তাঁর বৈঠকে ঝাপারোভা রাষ্ট্রপতি জেলেনস্কি প্রেরিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি চিঠি হস্তান্তর করেন। তিনি বলেন, "ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা না করে বিশ্বের অর্থনীতি নিয়ে এই মুহূর্তে আলোচনা সম্ভব নয়।"
তিনি বলেন, সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে রাশিয়ান আক্রমণের প্রভাব সম্পর্কে আমাদের প্রেসিডেন্ট যদি বক্তৃতার সুযোগ পান তাহলেল তাঁরা খুশি হবেন। জি-২০ শীর্ষ সম্মেলন এবং বৈঠকের অ্যাজেন্ডায় ইউক্রেনকে জড়িত করার ক্ষেত্রে ভারতের সহায়তা চান তাঁরা। ঝাপারোভা আশা প্রকাশ করেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শীঘ্রই কিয়েভ সফর করবেন।












Click it and Unblock the Notifications