মৃত্যুর ঝুঁকি কমাতে চান? তবে নিয়মিত দৌড়ান, বলছে সমীক্ষা
মৃত্যুর ঝুঁকি কমাতে চান? তবে নিয়মিত দৌড়ান, বলছে সমীক্ষা
নিয়মিত যাঁরা শরীরচর্চা করেন তাঁরা জানেন শরীরকে সুস্থ রাখতে হলে তা কতটা জরুরি। নতুন এক সমীক্ষায় জানা গিয়েছে, যে কোনও ধরনের দৌড়ানোই কমাতে পারে মৃত্যুর ঝুঁকি। তা সে যে কারণেই হোক না কেন। যদি বেশি সংখ্যক মানুষ দৌড়ান এবং তাদের খুব বেশি বা দ্রুত দৌড়াতে না হয় তবে জনসংখ্যার স্বাস্থ্য এবং দীর্ঘায়ুতে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, জানান গবেষকরা। এই নতুন সমীক্ষাটি প্রকাশিত হয়েছে স্পোর্টস মেডিসিনের ব্রিটিশ জার্নালে।

গবেষকরা জানিয়েছেন যে এটা স্পষ্ট নয় যে কতটা ভালো দৌড়ালে তা অন্য কারণ বা বিশেষ করে ক্যান্সার ও হৃদরোগে মৃত্যর ঝুঁকি কমবে। তার পাশাপাশি এটাও খুব একটা স্পষ্ট নয় যে মৃত্যুর ঝুকি কমাতে গেলে একজন ব্যক্তিকে ঠিক কতটা দৌড়াতে হবে বা কতক্ষণ দৌড়ালে ওই ব্যক্তির জীবনের আয়ু বাড়তে পারে। গবেষকরা জানিয়েছে, তাঁরা জগিং ও দৌড়ানোর মধ্যেই হৃদরোগ, ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি কমানোর পরীক্ষা চালিয়েছেন। গবেষকরা ১৪টি এমন সমীক্ষা করেছেন। যেখানে সাড়ে পাঁচ বছরের শিশু থেকে থেকে ৩৫ বছরের পূর্ণ বয়স্ক এমন ২৩২,১৪৯ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে তার মধ্যে ২৫,৯৫১ জনের মৃত্যু হয়েছে। যখন সমীক্ষার ফল প্রকাশ করা হল তখন দেখা গেল ২৭ শতাংশ মৃত্যুর ঝুঁকি কম উভয় লিঙ্গের ক্ষেত্রে। বরং যাঁরা দৌড়ান না তাঁদের জন্য মৃটত্যুর ঝুঁকি বেশি। এই সমীক্ষাতে এও জানা গিয়েছে যে যাঁরা নিয়মিত দৌড়ান তাঁদের হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ এবং ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ২৩ শতাংশ কম।
এমনকী যদি উদাহরণস্বরূপ বলা যায় যে সপ্তাহে একটা বা দু’টো দিন ৬ মাইলের মতো ৫০ মিনিটের কম দৌড়ানো যায়, তাতেও সুফল পাওয়া যায়। তাই সপ্তাহে অন্তত একটা বা দু’টো দিন ২৫ মিনিট দৌড়ান, এতে শারীরিকভাবে আপনি যেমন সুস্থ থাকবেন তেমনি আপনার মৃত্যুর ঝুঁকিও কমবে। গবেষকরা জানিয়েছেন, দৌড়ানোর চেয়ে ভালো শরীরচর্চা আর কিছুই নেই।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications