পাঁচ দশক পর জেগেছে বালির আগ্নেয়গিরি, আটক কয়েক হাজার পর্যটক, আকাশ ছেয়েছে কালো ধোঁয়ায়
পাঁচ দশক পরে হঠাৎ জেগে গিয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে।
পাঁচ দশক পরে হঠাৎ জেগে গিয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে। কয়েক কিলোমিটার এলাকা ঢেকে গিয়েছে বিষাক্ত কালো ধোঁয়ায়। ক্রমাগত ধোঁয়া নির্গত হয়ে চলেছে আগ্নেয়গিরির মুখ থেকে। যার জেরে বালিতে কয়েক হাজার পর্যটক আটকে পড়েন। বাতিল হয়েছে বহু বিমান। অথবা তা দেরিতে চলছে।

রবিবার সকালে আগ্নেয়গিরি থেকে কালো ধোঁয়া বেরতে শুরু করে। কালো ছাইয়ে আকাশ ছেয়ে যায়। আশপাশের ১০ কিলোমিটার ব্যাসার্ধে থাকা মানুষকে সরানো হয়েছে। যে পর্যটকেরা বালিতে আটকে যান তাদের বেশিরভাগই অস্ট্রেলিয়ার নাগরিক।
এই ঘটনার জেরে সংলগ্ন এলাকার ২৯ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। বালির আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িক বন্ধ করে দিতে হয়েছে। অন্তত ২৪ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগ্নেয়গিরি এলাকায় নিয়মিত বৃষ্টিপাতের ফলে পাহাড়ের ভিতরে অগ্ন্যুৎপাতে তা অনুঘটকের কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষার সমযে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে অগ্ন্যুৎপাতের পরিমাণও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
গত সেপ্টেম্বর থেকেই মাউন্ট আগুং নামে এই সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। সেইসময় থেকেই আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফের একবার অগ্ন্যুৎপাক শুরু হয়েছে।
#MountAgung erupting this morning in #Bali #Indonesia #GunungAgung pic.twitter.com/M0jAZfz49P
— NoahJon Marshall (@NoahJonMarshall) 26 November 2017












Click it and Unblock the Notifications