'ওদের গুঁড়িয়ে দেব', যুদ্ধ থামানো তো দূরের কথা, জেলেনস্কির চিঠির পাল্টা জবাবে ফুঁসে উঠলেন পুতিন
'ওদের গুঁড়িয়ে দেব', যুদ্ধ থামানো তো দূরের কথা, জেলেনস্কির চিঠির পাল্টা জবাবে ফুঁসে উঠলেন পুতিন
শান্তি স্থাপনের বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছিলেন ইউক্রেনের প্রেিসডেন্ট জেলেনস্কি। শান্তি বার্তায় সাড়া দেওয়া তো দূরের কথা উল্টে মেজাজ হারিয়ে ইউক্রেনকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন ওঁকে বলুন ওদের আমি গুঁড়িয়ে দেব। রাশিয়ার সঙ্গে অসম যুদ্ধে এখনও কিন্তু টিকে রয়েছে ইউক্রেন। মাথা নত করেননি জেলেনস্কি। গোটা বিশ্বের কাছে নজির তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার
কোনও ভাবেই যুদ্ধ থামানো হবে না। সাফ জানিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ার করে পুতিন বলেছেন ওঁদের আমি গুঁড়িয়ে দেব। বারবার রাশিয়ার কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছেন জেলনস্কি। যুদ্ধ থামিতে শান্তি স্থাপনের অনুরোধ জানিয়ে পুতিনকে চিঠি লিখেছিলেন জেলনস্কি। কিন্তু তাতে আমোল দেওয়া তো দূরের কথা উল্টে আরও ফুঁসে উঠে ইউক্রেনকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন পুতিন।

যুদ্ধ থামবে না
ইউক্রেনের উপর লাগাতার হামলা জারি রেখেছে রাশিয়া। একের পর এক শহরে গোলা বর্ষণ করে চলেছে রুশ সেনা। গত ২২ দিনের যুদ্ধে ইউক্রেনের অধিকাংশ শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক শহরে জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না। জল বিদ্যুৎহীন হয়ে পড়েছে একাধিক জায়গায়। তার পরেও আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলেছে রাশিয়া। নতুন নতুন শহরকে টার্গেট করে চলছে রুশ মিসাইল হানা। ইতিমধ্যেই অংসখ্য মানুষ মারা গিয়েছেন ইউক্রেনে। কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি রুশ সেনা। যুদ্ধ থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভ্লাদিনীর পুতিন।

চাপের মুখে অনড় পুতিন
ইউক্রেনের উপর হামলার জেরে আন্তর্জাতিক মহল থেকে প্রবল চাপ আসতে শুরু করে দিয়েছে রাশিয়ার উপর। ইউরোপ আমেরিকা সহ একাধিক দেশ রাশিয়ার উপর বিভিন্ন ক্ষেত্রে অবরোধ তৈরি করেছে। একাধিক জিনিসের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নানা দিক থেকে চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে রাশিয়ার উপরে যােত রাশিয়া ইউক্রেনের উপরে হামলা বন্ধ করে। কিন্তু কিছুতেই রাজি নন পুতিন। তিনি অনড় রয়েছেন তাঁর সিদ্ধান্তে। এদিকে রাশিয়ােতও পুতিনের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।

ইউক্রেন দখলে মরিয়া পুতিন
ইউক্রেন দখল করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। কিছুতেই কোনও চাপের মুখে যুদ্ধ থামাতে নারাজ তিনি। ইউক্রেনে ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছেন পুতিন। ইউক্রেনের একাধিক ধনকুবেরকে বিষ দিয়ে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। দেশবাসীকে বাঁচাতে প্রেসিডেন্টের এই মরিয়া প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। ইউক্রেনের থেকে শক্তিশালী হলেও তাঁদের মাথা নোয়াতে পারছে না পুতিন।












Click it and Unblock the Notifications