ভারত ও চিনের মাঝে নাক গলাতে রাজি নন পুতিন, মোদী-জিনপিংয়ের দায়িত্বজ্ঞানে আস্থা

ভারত-চিন সমস্যা সমাধানে হস্তক্ষেপের পক্ষপাতি নন পুতিন

ভারত এবং চিনের মধ্যে কূটনৈতিক সমস্যা সমাধানে হস্তক্ষেপের পক্ষপাতি নন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। এশিয়ার দুই বৃহৎ দেশের দ্বন্দ্ব সমাধানে বিশ্বের অন্য কোনও দেশের নাক গলানোর প্রয়োজন আছে বলেও তিনি মনে করেন না। পুতিনের কথায়, নরেন্দ্র মোদী ও শি জিনপিং যথেষ্ট দায়িত্বশীল রাষ্ট্রনেতা। তাঁদের সক্রিয় প্রচেষ্টাতেই ভারত ও চিনের মধ্যে বন্ধন দৃঢ় হবে বলে মনে করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।

ভারত-চিন সমস্যার সমাধান সম্ভব

ভারত-চিন সমস্যার সমাধান সম্ভব

২০২০ সালের ১৫ জুন লাদাখ সীমান্তে ৪৫ বছরের বিধি ভেঙে ভারতীয় জওয়ানদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিল চিনের সেনা। ঘটনায় ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। দুই পক্ষের সংঘর্ষে চিনের ৪০-এর বেশি জওয়ান প্রাণ হারিয়েছিল বলে সূত্রের খবর। এরপর থেকে আরও অবনতি হওয়া ভারত এবং চিনের কূটনৈতিক সম্পর্ক উন্নতি হওয়া সম্ভব বলে মনে করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন।

দুই পক্ষের সদিচ্ছায় সম্ভব

দুই পক্ষের সদিচ্ছায় সম্ভব

ভারত ও চিনের সমস্যা সমাধানে বহিরাগত শক্তির হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করেন না ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রপ্রধানের কথায়, ভারতের প্রধান নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তি। দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান একে অপরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন বলেও জানিয়েছেন পুতিন। ফলে একমাত্র ভারত এবং চিনের পারস্পরিক সাহচর্যেই পরিস্থিতি অন্যরকম হওয়া সম্ভব বলে মনে করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।

কোয়াড নিয়ে মাথা ঘামাতে রাজি নন পুতিন

কোয়াড নিয়ে মাথা ঘামাতে রাজি নন পুতিন

কূটনৈতিক, নিরাপত্তা সহ অন্যান্য সম্পর্ক শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার মিলিত কোয়াড বৈঠকের বিরুদ্ধে কথা বলেছিলেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই ল্যাভরভস। যদিও সে পথে হাঁটতে রাজি হলেন না ভ্লাদিমির পুতিন। অন্য চার দেশ একত্র হয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কী কথা বলছে, তা নিয়ে রাশিয়া মাথা ঘামাতে রাজি নয় বলেও জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।

ভারত-রাশিয়ার সম্পর্ক

ভারত-রাশিয়ার সম্পর্ক

ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব যে বহু পুরনো, তা স্মরণ করিয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও মধুর হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান। তাঁর কথায়, কেবল কূটনৈতিক নয়, ম্যানুফ্যাকচারিং সহ অন্যান্য ক্ষেত্রেও ভারত-রাশিয়ার সুদৃঢ বন্ধন আসন্ন বলে জানিয়েছেন পুতিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+