Putin Praise Trump: ‘সাহসী’ হলেও নিরাপদ নন ট্রাম্প! ভাবী মার্কিন প্রেসিডেন্টকে কেন সতর্ক করলেন পুতিন?

Vladimir Putin: ফের আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পের প্রশংসা করেন পুতিন। এমনকী, ভাবী মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল পুতিনকে।

গত জুলাইতে আমেরিকার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে আততায়ীর গুলিতে জখম হন ডোনাল্ড ট্রাম্প। এরপর সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার চেষ্টার (Assassination Attempt) অভিযোগে ফ্লোরিডার গলফ কোর্স থেকে অপর এক বন্দুকধারী আততায়ীকে গ্রেফতার করে মার্কিন সিক্রেট সার্ভিস। ঘটনাপ্রবাহ উল্লেখ করে এদিন পুতিন বলেন, "আমি মনে করি ট্রাম্প নিরাপদ নন।"

Putin Praise Trump

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "ট্রাম্পকে পরাজিত করতে সম্পূর্ণ অসৎ উপায় নেওয়া হয়েছিল। এমনকী তাঁকে মারার চেষ্টাও করা হয়েছিল। একবার নয়, একাধিকবার সেই চেষ্টা চলেছে। আমার মতে, উনি এখন নিরাপদ নন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম অনেক ঘটনাই ঘটেছে। তবে ট্রাম্প বুদ্ধিমান। আমি আশা করি উনি এনিয়ে সতর্ক ও অবগত রয়েছেন।"

কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকেন পুতিন। নির্বাচনী প্রচারে ট্রাম্পের পরিবার ও শিশুদের নিয়ে যেভাবে বিরোধীরা আক্রমণ করেছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট (Russian President) । আমেরিকার বিরোধী দলের নেতৃত্বকে নিশানা করে তিনি বলেন, "রাশিয়ার ডাকাতরাও জীবনে এমন আচরণ করে না।"

রাশিয়ায় ইউক্রেনের (Russia Ukraine War) মিসাইল হামলা প্রসঙ্গেও মুখ খোলেন পুতিন। কিয়েভকে ওয়াশিংটনের সহায়তা প্রসঙ্গে পুতিন বলেন, "যুদ্ধের ভয়াবহতা বাড়িয়ে জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও তলানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যুদ্ধ নিয়ে ট্রাম্প সমাধান ঠিকই আনবেন। মস্কোও এনিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে।"

এর আগেও ট্রাম্পের প্রশংসা করতে দেখা গিয়েছে পুতিনকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরই ট্রাম্পকে সাহসী বলে সম্বোধন করেন পুতিন। এর আগে ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনে কথা হয়েছিল বলে উল্লেখ করে আমেরিকার এক সংবাদমাধ্যম। যদিও সেই সংবাদকে মিথ্যে বলে দাবি করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+