Attack in Moscow: ইউক্রেনের দিকে যাচ্ছিল জঙ্গিরা, তৈরি রাখা ছিল সীমান্ত! বিস্ফোরক দাবি পুতিনের
Attack in Moscow: মস্কোর কনসার্ট হলে ভয়াবহ জঙ্গি হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ঘটনায় প্রায় ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শতাধিকেরও বেশি মানুষ আহত অবস্থায় রাশিয়ার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক গোটা রাশিয়াজুড়ে। জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। সমস্ত জায়গায় রাশিয়ান ফোর্সকে চূড়ান্ত সতর্ক (Attack in Moscow) থাকতে বলা হয়েছে। আর এর মধ্যেই সামনে আসছে ইউক্রেন যোগ!

প্রতি মুহূর্তের উপর নজর রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। ইতিমধ্যে দেশের সমস্ত নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ঘটনার (Attack in Moscow) পিছনে ইউক্রেন যোগ রয়েছে। সেই সমস্ত তথ্য হাতে এসেছে। শুধু তাই নয়, ঘটনার পর গুলি চালাতে চালাতে অভিযুক্ত ইউক্রেনের রাজধানী কিভের দিকে পালানোর চেষ্টা করছিল।
এমনকি রাশিয়া থেকে সীমান্ত পার করানোর জন্য ইউক্রেনের বেশ কয়েকজন মানুষ তৈরি ছিল বলেও চাঞ্চল্যকর দাবি রুশ প্রেসিডেন্টের। আর এহেন ঘটনায় মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও রাশিয়ার এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। ঘটনার (Attack in Moscow) পিছনে কোনও হাত নেই বলেই দাবি করা হয়েছে।
#WATCH | On the shooting that happened at a concert in the Crocus City Hall near Moscow, Russian President Vladimir Putin says, "...They tried to escape; they were moving toward the border of Ukraine...The investigative authority will do everything to identify them. These… pic.twitter.com/d29GhlvtKW
— ANI (@ANI) March 23, 2024
অন্যদিকে ঘটনার (Attack in Moscow) প্রতিবাদে আগামীকাল অর্থাৎ ২৪ মার্চ জাতীয় শোকের ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিন। বলে রাখা প্রয়োজন, এই ঘটনায় ইতিমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি নিরাপত্তা বাহিনী এফএসবি-র প্রধানের। আর সেই রুশ প্রেসিডেন্টও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বলে রাখা প্রয়োজন, সেনাবাহিনীর পোশাকে শুক্রবার রাতে মস্কোর খুব কাছেই একটি কনসার্ট হলে ঢোকে চার থেকে পাঁচজন জঙ্গি। সেখানে ঢুকেই লাগাতার হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। সাধারণ মানুষকে টার্গেট করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এমনকি একের পর এক গ্রেনেড হামলা করা হয় বলেও দাবি রাশিয়ার বাহিনীর। আর তাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা শপিং মল। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ইতিমধ্যে আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications