রাশিয়ার লোকগানে কোমর দোলালেন ভ্লাদিমির পুতিন ও জর্জ ডব্লু বুশ
রাশিয়ার লোকগানে কোমর দোলালেন ভ্লাদিমির পুতিন ও জর্জ ডব্লু বুশ
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াকার বুশকে দেখা গেল সম্পূর্ণ এক অন্য মেজাজে। একটি সাধারণ সমাবেশে ঐতিহ্যবাহী একটি রাশিয়ান লোক নৃত্য পা মিলিয়েছিলেন পুতিন এবং বুশ। নেতাদের এমন সহজাত ভঙ্গিতে মানুষের সাথে মিশতে দেখে আপ্লুত তাদের ভক্তরা। এই নাচের ভিডিও ও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রাশিয়ার রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী হিসেবে ভ্লাদিমির পুতিনের বিশ তম বছর উদযাপনে ক্রেমলিনের প্রেস সার্ভিস কয়েকটি ভিডিও এবং ছবি প্রকাশ করে। সম্ভবত ভিডিওটি ২০০৫ থেকে ২০০৯ এর মধ্যে কোনও একটা সময় রেকর্ড করা হয়েছিল।
৪৫ সেকেন্ডের এই ভিডিওটিতে পুতিন কে দেখা গেছে মঞ্চে নৃত্যশিল্পীদের সঙ্গে, এবং বুশ তখন মঞ্চের নীচে নৃত্যরত মহিলাদের সঙ্গে অংশ নিয়েছিলেন। দুজনকেই দেখা গেছিল সাবলীল এবং সহজাত ভঙ্গিমায়। দর্শকরাও খুব স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেছিলেন এই দৃশ্য।












Click it and Unblock the Notifications