Donald Trump: থাকবেন মাস্ক এবং বিবেক! জয় পেতেই বড় ঘোষণা করে দিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট

Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট পদে (America President Election 2024) ডোনাল্ড ট্রাম্পের জয়ের পিছনে টেসলা কর্তা ইলন মাস্কের বড় ভূমিকা ছিল! প্রথমদিন থেকে রিপাবলিকান প্রার্থীর জয়ের জন্য গলা ফাটান। এমনকি ভারতীয় বংশদ্ভুত বিবেক রামাস্বামীও একেবারে মাটি কামড়ে প্রচার করেছিলেন। ভোট মিটতেই দুজনকে বড় পুরস্কার ভাবী মার্কিন প্রেসিডেন্টের।

'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হচ্ছেন টেসলা কর্তা (Elon Musk)। এমনকি এই দফতরেই ট্রাম্পের (Donald Trump) সঙ্গে কাজ করতে দেখা যাবে বিবেক রামাস্বামীকেও (Vivek Ramaswamy)।

Donald Trump

নির্বাচনে জয়ের পরেই ট্রাম্পের (America President Election 2024) মন্ত্রিসভায় এই দুজনকে দেখা যেতে পারে বলে জোর জল্পনা ছিল। আর সেই জল্পনাকে সত্যি করেই বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মার্কিন নির্বাচনে এবার ইলন মাস্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সব সময় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পাশাপাশি থেকে নানা ধরনের উপদেশ-পরামর্শ দেওয়ার পিছনে এক্স (আগে- টুইটার) কর্তার বড় ভূমিকা ছিল।

এমনকি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লাগাতার রিপাবলিকান প্রার্থীর হয়ে গলা ফাটিয়েছেন মাস্ক। এমনকি ভোটের দিনও আমেরিকার মানুষকে ট্রাম্পকেই ভোট দেওয়ার আবেদন জানান। শোনা যায়, মার্কিন নির্বাচনে মাস্ক ব্যাপক ভাবে টাকা ঢেলেছিল। প্রেসিডেন্ট পদের জন্য জয় নিশ্চিত হতেই প্রকাশ্য মঞ্চ থেকে মাস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প। পাল্টা সৌজন্য দেখান বিশ্বের সবথেকে ধনিতম এই ব্যক্তি। এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে এবার সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দেখতে পাওয়া যেতে পারে ইলন মাস্ককে।

আর সেই জল্পনা সত্যি করেই ট্রাম্পের প্রশাসনে এবার বড় দায়িত্ব চাপল তাঁর কাঁধেই। অন্যদিকে ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী বিবেক রামাস্বামী। মার্কিন নির্বাচনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ট্রাম্পের জয়ের পর বিবেককে নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল ভারতীয় বংশদ্ভুত এই সহযোগীকে সেক্রেটারি অফ স্টেট করা হতে পারে। কিন্তু তা না করা হলেও মাস্কের মতোই গুরুত্বপূর্ণ পদের গেলেন বিবেক।

এক বার্তায় জানিয়েছেন, দুজনেই বাইরে থেকে সরকারকে নানা ভাবে উপদেশ দেবে। সেই মতো একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, কেরলের সঙ্গে যোগ রয়েছে বিবেকের। মা এবং বাবা দুজনেই কেরলের মানুষ ছিলেন। কর্মসূত্রে দুজনেই আমেরিকায় চলে যান। কিন্তু বিবেক আমেরিকায় বড় হয়েছে। সেখানেই সমস্ত কিছু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+