আরও এক ভারতীয় বংশোদ্ভূত ২০২৪-এ মার্কিন রাষ্ট্রপতি পদের লড়াইয়ে, কে এই বিবেক রামস্বামী
বিবেক রামস্বামী নিকি হ্যালির পর রিপাবলিকান পার্টির দ্বিতীয় প্রজন্মের প্রার্থী। বয়স মাত্র ৩৭। তাঁর বাবা-মা কেরালা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন।
এক ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালির পর আর এক ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী ২০২৪-এর নির্বাচনে মার্কিন রাষ্ট্রপতি পদে লড়াইয়ে নামছেন। বুধবার বিবেক রামস্বামী বিড ঘোষণা করেছেন। নতুন বছরের শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে তৃতীয় ব্যক্তি হলেন বিবেক রামস্বামী।

বিবেক রামস্বামী বর্তমান প্রজন্মের প্রার্থী। বয়স মাত্র ৩৭। তাঁর বাবা-মা কেরালা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। ওহিওতে একটি জেনারেল ইলেকট্রিক প্ল্যান্টে কাজে এসেছিলেন তিনি। আর বিবেক রামস্বামী হলেন ভারতীয়-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা। তিনি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে বিড শুরু করেন মেধাকে ফিরিয়ে আনা ও চিনের উপর নির্ভরতা শেষ করার প্রতিশ্রুতিতে।
নিকি হ্যালির পর রিপাবলিকান পার্টির দ্বিতীয় প্রজন্মের সদস্য তিনি। এই মাসের শুরুতেই সাউথ ক্যারোলিনার দুবারের প্রাক্তন গভর্নর এবং জাতিসংঘের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিড ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, রিপাবসলিকার পার্টির হয়ে তিনি তাঁর প্রাক্তন বস তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার সেই লড়াইয়ে আরও একটি নাম সংযুক্ত হল।
রামস্বামী বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ তুলে ধরতে চাই। মার্কিন আদর্শকে পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি মনে করি আমাদের জীবনের প্রতিটি চেতনায় মেধা ফিরিয়ে আনা দরকার। আমেরিকান জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন।
দ্বিতীয় প্রজন্মের ইন্দো-আমেরিকান বিবেক রামস্বামী ২০১৪ সালে রয়েভান্ট সায়েন্স প্রতিষ্ঠা করেন। ২০১৫ ও ২০১৬ সালের সবথেকে বড় বায়োটেক আইপিও-এর নেতৃত্ব দেন তিনি। তিনি অন্যান্য সফল স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি সংস্থাগুলি প্রতিষ্ঠা করেছেন। ২০২২ সালে তিনি স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট চালু করেন। এটি একটি নতুন ফার্ম যা আমেরিকান অর্থনীতিতে দৈনন্দিন নাগরিকদের কণ্ঠস্বর পুনরুদ্ধার করার উপযোগী।
রামস্বামী বলেন, আমার সব কাজই আমেরিকাকে প্রথম দেশ হিসেবে তুলে ধররা জন্য। আমার ভাবনায় প্রথমে আমেরিকা কী, তা আবার আবিষ্কার করতে হবে। এবং আমার কাছে সেই রাস্তা বের করাই কর্তব্য। আমাদের জাতিকে মেধাতন্ত্র থেকে বাকস্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা যাদের নির্বাচিত করি, তারা আসলে সরকার চালায়। আমার লক্ষ্য হবে পুরো জাতিকে পরিচালনা করা। পুরো দেশকে পরিচালনা। করা।












Click it and Unblock the Notifications