পূরণ হচ্ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন, দেড় দশকের তোড়জোড় শেষে মহাকাশ ভ্রমণে বেরলেন এই ব্রিটিশ কোটিপতি

পূরণ হচ্ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন, দেড় দশকের তোড়জোড় শেষে মহাকাশ ভ্রমণে বেরলেন এই ব্রিটিশ কোটিপতি

মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের কোনোকালেই কোনও অন্ত ছিল না। এমনকী মহাকাশের অজানা রহস্যের খোঁজেও গত শতাব্দী থেকেই একের অভিযান করেছে একাধিক দেশ। কিন্তু একক ব্যক্তি হিহাসেব মহাকাশ অভিযানের স্বপ্ন অনেকেই দেখে থাকলেও তা পূরণ করতে পারেনি বিশেষ কেউই। এবার সেই স্বপ্নই পূরণ করতে পা বাড়ালেন ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন।

তোড়জোড় শুরু দেড় দশক আগে

তোড়জোড় শুরু দেড় দশক আগে

যদিও স্বপ্নকে বাস্তবতার রূপ দিতে তোড়জোড় শুরু হয়েছিল প্রায় দেড় দশক আগে। ২০০৪ সালে ভার্জিন গ্যালাক্টিক নামে তিনি নিজস্ব একটি সংস্থা গড়ে তোলেন রিচার্ড ব্রানসন। যার মূল ঘাঁটি ক্যালিফোর্নিয়ার মোহাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্টে। অবশেষে রবিবার ভার্জিন গ্যালাক্টিক স্পেস শাটলে চড়েই মহাকাশ ভ্রমণ শুরু করলেন তিনি। ভার্জিন গালাক্টিক ওয়েবসাইটে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা যাচ্ছে।

 কোন শুরু হচ্ছে এই মহাকাশ যাত্রা ?

কোন শুরু হচ্ছে এই মহাকাশ যাত্রা ?

ভারতীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময়ই গোটা মহাকাশ যাত্রার দৃশ্য দেখতে পাবে বিশ্ববাসী। প্রসঙ্গত উল্লেথ্য, মহাকাশের গোপন গলিপথে পাড়ি দিতে, অজানা রহস্যের অসীমতার সাগরে ভাসতে ব্যক্তিগত মহাকাশ ভ্রমণের সাধ মানুষের বহুদিনের। এমনকী ২০০০ সালের দিকে রাশিয়ান রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণ করেছেন অনেক পর্যটক। এবার এই মহাকাশ ভ্রমণকেই বাণিজ্যিক রূপ দিতে চাইছে রিচার্ড ব্রানসন।

মহাকাশ ভ্রমণকারী ক্লায়েন্টদের আকর্ষণ বৃদ্ধিই মূল কারণ ?

মহাকাশ ভ্রমণকারী ক্লায়েন্টদের আকর্ষণ বৃদ্ধিই মূল কারণ ?

আর সেই উদ্দেশ্যেই এই সফর বলে জানা যাচ্ছে। মহাকাশ ভ্রমণের সমস্যা, খরচ মূল্যায়নের পাশাপাশি মহাকাশ ভ্রমণকারী ক্লায়েন্টদের আকর্ষণ বাড়ানোর জন্য অবশেষে নিজেই মহাকাশে পাড়ি দিলেন ভার্জিন গ্যালাক্টিক প্রধান। এদিকে রবিবারের পর আগামী বছরের মধ্যে ভার্জিন গ্যালাক্টিক আরও দুটি মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে।

 প্রতিযোগিতায় জেফ বেজোস, এলন মাস্ক

প্রতিযোগিতায় জেফ বেজোস, এলন মাস্ক

সূত্রের খবর, ২০২২ সাল থেকে নিয়মিত ভ্রমণ ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রাথমিক কাজে সাফল্য এলে বছরে ৪০০টি ফ্লাইট চালানোরও পরিকল্পনা রয়েছে এই বিশ্বখ্যাত সংস্থাটির। এদিকে রিচার্ড ব্রানসনের পাশাপাশি বহুদিন থেকেই এই স্বপ্ন দেখছেন স্পেস এক্স প্রধান এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে নিজস্ব সংস্থা ব্লু অরিজিনের তৈরি রকেটে মহাকাশ যাত্রা করতে পারেন জেফ বেজোসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+