(ভিডিও) জাপানের চিড়িয়াখানায় সিংহের খপ্পরে শিশু! শেষপর্যন্ত কি হল?
বিখ্যাত হলিউড সিনেমা 'বেবিজ ডে আউট'-এ ছয়মাসের কোলের শিশুকে দিব্যি শিম্পাঞ্জির কোলে বসে হেসে-খেলে কাটাতে দেখা গিয়েছে। বাস্তবে তেমনই 'ডে আউট'-এ গিয়ে সিংহের খপ্পরে পড়ল একটি শিশু। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওর একটি চিড়িয়াখানায়।
'টুপি' ফিরিয়ে আনতে বাঘের খাঁচায় 'ঝাঁপ' মহিলার
বাঘেদের চারণভূমি হয়ে উঠেছে দোহার ব্যস্ত রাস্তা
বাড়ির লোকেদের সঙ্গে জাপানের টোকিওয় চিবা জুলজিক্যাল পার্কে বেড়াতে গিয়েছিল দুই বছরের শিশুটি। সিংহের খাঁচার কাছে আসতেই সিংহটি ছুটে এসে আক্রমণ করে। তখন সেখানে অনেক পর্যটক ছিলেন। যদিও শেষপর্যন্ত অক্ষতই রয়েছে শিশুটি।

গোটা ঘটনাটি ধরা পড়েছে চিড়িয়াখানার ভিতরে রাখা সিসিটিভি ক্যামেরাতেই। চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, যেকোনও শিশুকে দেখলেই এভাবেই তেড়ে আসে সিংহটি। সম্ভবত সে খেলতে চায় বলে মনে হয় চিড়িয়াখানার কর্মীদের।
তৃতীয় শ্রেণি পাস বানালেন নিজের 'হেলিকপ্টার'
মহাকাশ থেকে তোলা পৃথিবীর অনন্য রূপ
প্রসঙ্গত, শিশু তো কোন ছাড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও এমন বিশালদেহী সিংহের কাছে ঘেঁষতে ভয় পাবে। শিশুটির দিকে তেড়ে এসে ঠিক কি করল সিংহটি তা দেখে নিন নিচের ভিডিওয়।












Click it and Unblock the Notifications