ভাইরাল পিনাটকে আর দেখা যাবে না নেট দুনিয়ায়! কিন্তু কেন!
সাত সাতটি বছর। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখতে হামলে পড়ত নেটিজেনরা। ইন্টারনেট দুনিয়ায় আসলেই তার ভিডিও ছিল ভাইরাল। কেবল ইনস্টাগ্রামেই ছিল পাঁচ লক্ষের বেশি ফলোয়ার। পিনাট নামের সঙ্গে জুড়ে ছিল নেট দুনিয়ার বহু মানুষ।
কিন্তু তাদের কাছে দু:সংবাদ। কারণ, পিনাট আর নেই। পিনাটের মৃত্যু স্বাভাবিক নয়। সেই কথাও বলা হয়। পিনাটকে খুন করেছে সরকারের লোকেরা৷ এমন মারাত্মক অভিযোগও করা হচ্ছে।

আমেরিকায় এখন ভোটের উত্তাপ তুঙ্গে। তার মধ্যে পিনাটের মৃত্যু নিয়েও সাড়া পড়ে গিয়েছে। পিনাট কোনও মানুষ নয়। পিনাট আসলে একটি কাঠবিড়ালি। পিনাটের বাংলা মানে করলে দাঁড়ায় চিনেবাদাম। আর সেই চিনেবাদামই নেট দুনিয়া মাত করত তার ভিডিওতে। সেই পিনাট মারা গিয়েছে। তাতেই শোকের ছায়া। পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও।
জানা গিয়েছে, নিউইয়র্ক স্টেটের পরিবেশ সংরক্ষণ দফতর তাকে নিষ্কৃতি মৃত্যু দিয়েছে। গত ৩০ অক্টোবর পিনাট মারা গিয়েছে। আর তাই নিয়েই নেটিজেনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। পিনাট মার্ক লঙ্গোর বাড়িতে ছিল। সেখান থেকে পিনাটকে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তিই পিনাটের মারা যাওয়ার দু:সংবাদ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, সাত বছর ধরে পিনাট তার কাছে ছিল। পিনাটের মা দুর্ঘটনায় মারা যায়। ছোট্ট পিনাটকে মার্ক লঙ্গো উদ্ধার করে নিজের বাড়ি নিতে যান। বাঁচিয়ে তোলেন। নিজে হাতে বোতলে দুধ খাইয়েছেন৷ এক সময় পিনাট বড় হয়। তার এক সঙ্গী হয়ে ওঠে পিনাট। পিনাটের সঙ্গে যা হল, তা ক্ষমার অযোগ্য। এই বক্তব্য লঙ্গোর।
কিন্তু কী হয়েছিল পিনাটের সঙ্গে? কেন মরতে হল এই মিষ্টি প্রাণীটিকে? নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশন জানায়, ওই প্রাণীটিকে বেআইনিভাবে পোষা হচ্ছিল৷ তাকে বাড়ি থেকে উদ্ধার করা হয়৷
কাঠবিড়ালিটি সেই সময় একজন সরকারি অফিসারকে কামড়ে দিয়েছিল। রযাবিস ভাইরাস অন্যদের শরীরে ছড়িয়ে যেতে না পারে। সেই দুশ্চিন্তা করা হয়। তারপরই পিনাটকে নিষ্কৃতি মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
এই মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি হৃদয় বিদারক ঘটনা। কোথায় সমস্ত প্রাণী সংগঠন?" অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আমি এইমাত্র #PeanutTheSquirrel সম্পর্কে শুনেছি। কীভাবে তাকে বন্য প্রাণী হিসাবে বিবেচনা করা যেতে পারে? যখন জানা গিয়েছিল, সে একটি পোষা প্রাণী?












Click it and Unblock the Notifications