পাহাড়ে ধসে নিশ্চিহ্ন গ্রাম! পাপুয়া নিউ গিনিতে দু'হাজারের বেশি মানুষের জীবিত সমাহিত হওয়ার আশঙ্কা
প্রত্যন্ত গ্রামে প্রবল ভূমিধসে দুই হাজারের বেশি মানুষ চাপা পড়েছে। রাষ্ট্রসংঘকে এমনটাই জানিয়েছে পাপুয়া নিউ গিনি। রাজধানী পোর্ট মোরেসবির জাতীয় দুর্যোগ কেন্দ্রের তরফে রাষ্ট্রসংঘকে জানানো হয়েছে, ভূমিধসে দুই হাজারের বেশি মানুষ চাপা পড়েছেন। সেখানে বড় ধ্বংসযজ্ঞ হয়েছে বলেও জানিয়েছে পাপুয়া নিউ গিনি।
শুক্রবার ভোরে মাউন্ট মুঙ্গালোরে একটি অংশ ভেঙে পড়ায় এনগা প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় জমজমাট একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং তার মধ্যে থাকা বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন।

রাজধানী পোর্ট মোরেসবির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, সেখানে যেমন বাড়ি-ঘরে ক্ষতি হয়েছে, ঠিক তেমনই ফলের বাগানেরও ক্ষতি হয়েছে। এই ঘটনা পাপুয়া নিউ গিনির অর্থনৈতিক লাইফলাইনে বড় প্রভাব ফেলেছে বলেও জানিয়েছে মোরেসবির জাতীয় দুর্যোগ কেন্দ্র।
রাষ্ট্রসংঘে পাঠানো চিঠিতে বলা হয়েছে. পোরগেরা মাইনের প্রধান মহাসড়ক সম্পূর্ণ রূপে অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানে আরও বলা হয়েছে, পরিস্থিতি এমনটাই ভয়াবহ যে, ভূমিধস ধীরে ধীরে হয়েছে, যার ফলে উদ্ধারকারী দল এবং সেখানে চাপা পড়া মানুষজন উভয়ের ক্ষেত্রেই বিপদ তৈরি করেছে। বেঁচে থাকা মানুষদের কাছে পৌঁছনো চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।
সেখানেঅবিলম্বে সেনাবাহিনী, জাতীয় ও অঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলেও জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের কাছে পাঠানো চিঠিতে পাপুয়া নিউ গিনিআন্তর্জাতিক বন্ধুদের কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছে।
রবিবার সেখানকার সরকারি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের সংখ্যা সাতশোর কাছাকাছি যাওয়ার পরেও সতর্ক করে তাঁরা বলেন প্রত্যাশষার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications