রাষ্ট্রসংঘে আওয়াজ তুলেছেন, গর্জে উঠছেন ভারতের হয়েও! কিন্তু কে এই মহিলা?
ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ ভারত থেকে পালিয়ে যান কয়েক বছর আগে। খোঁজ ছিল না দীর্ঘদিন। এরপর হঠাত করে নিজের দেশ ঘোষণা করেন ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ।
বিতর্কিত গডম্যান নিত্যানন্দের তথাকথিত দেশ 'United States of Kailasa (USK)'-এর প্রতিনিধিরা গত মাসে জাতিসংঘের একটি সভায় যোগ দেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমত আশ্চর্য হন অনেকেই। কৈলাশার তরফে জাতিসংঘে যোগ দেওয়া সবাই মহিলা ছিল।

বিতর্কিত ধর্মগুরু নিত্যানত্য সেই সমস্ত ছবি তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। আর সেই প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন বিজয়প্রিয়া নিত্যানন্দ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তিনি।
মূলত রাষ্ট্রসংঘে বিজয়াপ্রিয়া তাঁদের দেশ 'United States of Kailasa' এর বক্তব্য তুলে ধরেন। কীভাবে ধর্মগুরু নিত্যানন্দ হিন্দুধর্ম রক্ষা করতে কাজ সে বক্তব্য বিশ্বের সামনে তুলে ধরেন। তবে গোটা বিশ্বের কাছে বিজয়প্রিয়া নিত্যানন্দের সাজগোজ যথেষ্ট নজর কেড়েছে। রাষ্ট্রসংঘের মতো একটি জায়গাতে প্রাচীন হিন্দু মহিলারা যেভাবে সাজগোজ করতেন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন বিজয়াপ্রিয়া। তাঁর পরণে ছিল শাড়ি। মাথায় পাগড়ি। সেখান বেরিয়ে টিকলি। এছাড়াও ছিল একাধিক গয়না।
কিন্তু কে এই বিজয়প্রিয়া নিত্যানন্দ?
জাতিসংঘের সভায় 'United States of Kailasa'-এর স্থায়ী রাষ্ট্রদূত হিসেবে নিজেকে পরিচয় করান বিজয়প্রিয়া নিত্যানন্দ। তাঁর সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে, তিনি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা ছবিগুলিতে বিজয়প্রিয়ার ডান হাতে নিত্যানন্দের একটি বড় ট্যাটু রয়েছে।
শুধুমাত্র ফেসবুক কিংবা টুইটারেই নয়, লিংকডিনের মতো জায়গাতেও যথেষ্ট অ্যাকটিভ বিজয়প্রিয়া। আর সেখানে পাওয়া তথ্য অনুসারে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা বিজয়াপ্রিয়ার। এরপর সেখান থেকেই মাইক্রোবায়োলজিতে বিএসসি অনার্স তিনি করেছেন বলে জানা যাচ্ছে। ২০১৪ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় তাঁকে ডিন উপাধি দেয়।
শুধু তাই নয়, একাধিক ভাষায় যথেষ্ট দক্ষ বিজয়প্রিয়া। তথ্য অনুযায়ী তিনি ইংরেজি, ফ্রেঞ্চ, হিন্দি এবং ক্রেওল এবং পিজিন (ফরাসি আঞ্চলিক ভাষা)-এ লিখতে এবং পড়তে পারেন। অন্যদিকে কৈলাসা'-এর একটি ওয়েবসাইটও রয়েছে। আর সেখানে উল্লেখ করা হয়েছে যে বিজয়প্রিয়া নিত্যানন্দ তার দেশের হয়ে বিভিন্ন ক্ষেত্রে কথা বলেন। রাষ্ট্রসংঘে হওয়া বৈঠকের পর বিজয়প্রিয়া একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।
আর সেই সমস্ত্ ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হয়েছে। এমনকি বেশ কিছু ছবিতে কিছু নথিতে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে বিজয়প্রিয়াকে। আর পাশে দাঁড়িয়ে রয়েছেন আধিকারিকরা। ওই সমস্ত আধিকারিকরা আমেরিকার বলে জানা যাচ্ছে।
অন্যদিকে কৈলাশের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী 150টি দেশে তাদের দূতাবাস রয়েছে। এমনকি একাধিক সংস্থা রয়েছে বলেও খবর। আর তা সবটাই বিজয়প্রিয় নিত্যানদ দেখেন বলেও খবর।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications