বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলার শুনানি শুরু লন্ডনে
বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের মামলার শুনানি এদিন শুরু হবে লন্ডনের ওয়েস্ট মিনস্টার কোর্টে।
লিকার ব্যারন বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের মামলার শুনানি এদিন শুরু হবে লন্ডনের ওয়েস্ট মিনস্টার কোর্টে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলবে। এই বছরে স্কটল্যান্ড ইয়ার্ড মালিয়ার বিরুদ্ধে প্রত্যর্পণ সংক্রান্ত ওয়ারেন্ট জারি করে গ্রেফতার করে। তবে আদালতে সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে যান মালিয়া।

যুক্তরাজ্য ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস), যারা ভারতের হয়ে মালিয়ার মামলায় সওয়াল করছে, আলাদা করে আর্থিক তছরুপের অভিযোগ এনে সাপ্লিমেন্টারি চার্জ দাখিল করেছে।
ভারতের ব্যাঙ্কগুলি থেকে কিংফিশার এয়ারলাইন্সের নামে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তার খেলাপি করেছেন মালিয়া। সেই অভিযোগ সামনে আসতেই ভারত থেকে পালিয়ে ২০১৬ সালের ২ মার্চ থেকে লন্ডনে রয়েছেন মালিয়া।
লন্ডনের আদালতের মুখ্য বিচারক এমা লুইস আর্বুথনট নতুন করে মালিয়ার বিরুদ্ধে মামলা শুরু করার সম্মতি দিয়েছেন। এখন দেখার শেষপর্যন্ত বিজয় মালিয়াকে লন্ডন থেকে ভারতে ফিরিয়ে আনতে পারে কিনা ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications