লন্ডনে গ্রেফতার বিজয় মাল্য, জামিন কয়েক ঘন্টার মধ্যেই
লুকোচুরি শেষ। মঙ্গলবার লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার বিজয় মাল্য। প্রাথমিক সূত্রের খবর আজই ওয়েস্ট মিনস্টার আদালতে পেশ করা হবে মাল্যকে।
নয়াদিল্লি, ১৮ এপ্রিল : লুকোচুরি শেষ। মঙ্গলবার লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার বিজয় মাল্য। আজই ওয়েস্টমিনস্টার আদালতে পেশ করা হয় মাল্যকে। তবে গ্রেফতারির তিন ঘণ্টার মধ্যে জামিন পেয়ে গিয়েছেন তিনি।
টাইমলাইন : বিজয় মাল্যর উত্থান ও পতন একনজরে
সম্প্রতি দিল্লি কোর্ট মাল্যর বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন তথা ফেরা ১৯৯৫ আইন লঙ্ঘনের ঘটনায় দেখলেই অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। বহুদিন ধরেই লন্ডনে থাকছিলেন মাল্য। বারবার আদালত তাকে সমন পাঠালেও তিনি কোনও না কোনও অজুহাতে দেশে পা রাখছিলেন না। মাল্যকে দেশে ফেরাতে এবার লন্ডন যাচ্ছে সিবিআই।

ইউবি গোষ্ঠীর প্রধান বিজয় মাল্যর বিরুদ্ধে আর্থিক তছরুক ও ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলা রয়েছে। মাল্যর বিরুদ্ধে নিজের সংস্থার বিদেশে প্রচারের জন্য তহবিলের সংগ্রহ করার ক্ষেত্রে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হয়েছে বলে বলা হয়। আরবিআই এর অনুমতি না নিয়েই এই টাকা দেওয়া হয়।
অভিযোগ, মাল্য ২,০০,০০০ ডলার একটি ব্রিটিশ ফার্মকে দেন লন্ডনে ও অন্যান্য ইউরোপীয় দেশে ১৯৯৬, ৯৭, ৯৮ সালে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিংফিশারের লোগে প্রদর্শন করার জন্য।












Click it and Unblock the Notifications