লন্ডন হাইকোর্টে সাময়িক স্বস্তি বিজয় মালিয়ার
লন্ডন হাইকোর্টে সাময়িক স্বস্তি বিজয় মালিয়ার
কিংফিশার মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে এসবিআই কর্তৃপক্ষের করা মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিল লন্ডনের হাইকোর্ট। ভারতীয় ব্যাঙ্কগুলির প্রতিনিধি হয়ে এসবিআই ব্রিটেনের হিসেবে প্রায় ১.১৪৫ বিলিয়ন পাউন্ডের ধার মেটানোর জন্য মালিয়ার বিরুদ্ধে মামলা করে।

কি সিদ্ধান্ত নেওয়া হল লন্ডনের হাইকোর্টে?
বৃহস্পতিবার হাইকোর্ট বিচারক মাইকেল ব্রিগ্স জানান যে, বর্তমান কঠিন পরিস্থিতিতে বিজয় মালিয়াকে সময় দিতে হবে যাতে তিনি ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল ও কর্ণাটকের হাইকোর্টে মীমাংসার প্রস্তাবকে বিচারাধীন করতে পারেন। বিজয় মালিয়াকে দেউলিয়া আবেদনকে লন্ডন হাইকোর্টের পক্ষ থেকে স্থগিত করা হয় কারণ ব্রিগ্সের মতে ভারতে ইতিমধ্যে এমন অনেক সমস্যা বিচারাধীন এবং মালিয়াকে সম্পূর্ণ ঋণশোধের সময় ব্যাঙ্কগুলি চাইলে দিতেই পারে।

মালিয়াকে দেউলিয়া ঘোষণা নিয়ে টানাপোড়েন
সরকারি সূত্রে খবর, গত ডিসেম্বর থেকে মালিয়াকে দেউলিয়া ঘোষণা নিয়ে টানাপোড়েন চলে আসছে। দেউলিয়া ঘোষণার বিষয়ে গত বছরের ডিসেম্বরে দাখিল করা পিটিশন এ বছরের জানুয়ারিতে সকলের হাতে পৌঁছায়। বিচারপতির মতে, বর্তমানে করোনার ভয়ানক আবহে দু'পক্ষই ১লা জুন, ২০২০-এর পরে পরবর্তী শুনানিতে রাজি হন। মালিয়া আইনজীবীর মতে, ভারতীয় ব্যাঙ্কগুলি ভারতীয় আদালত দ্বারা সুরক্ষিত ঋণদাতা, ফলে ব্রিটেনের আদালতে মালিয়াকে দেউলিয়া ঘোষণা করলে তা অসঙ্গত হবে। ভারতীয় ব্যাঙ্কগুলির পক্ষে ব্যারিস্টার মার্সিয়া সেকারডেমিয়ান সওয়াল করেন, কেন বিজয় মালিয়া প্রস্তাব মেনে ব্যাঙ্ক তার পাওনা কমাবে?

বিশ্বজুড়ে কাঠগড়ায় মালিয়ার সম্পত্তি
গত বছর শুনানির সময়ে, মাল্য জানান তাঁর অধিকাংশ সম্পত্তি ভারতবর্ষে। যদিও শুনানি চলাকালীন উঠে আসে তাঁর বিদেশে থাকা সম্পত্তির খতিয়ান। ফ্রান্সের একটি বাংলো, ভার্জিন দ্বীপ জুড়ে তাঁর সম্পত্তি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট কিটিস ও নেভিসের ট্রাস্ট এবং মাল্টার প্রমোদতরী সংস্থা, এসব মালিয়া বিদেশে থাকা সম্পত্তির কিছু ঝলক মাত্র।

এরপর কি হতে চলেছে কিংফিশার মালিকের ?
আগের একটি শুনানিতে লন্ডন হাইকোর্ট, ভারতীয় হাইকোর্টের বিশ্বজুড়ে মালিয়া সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে ঋণশোধের নির্দেশকে খারিজ করে। ফলে ১৩টি ব্যাঙ্ক একযোগে লন্ডন হাইকোর্টে মালিয়াকে দেউলিয়া ঘোষণার উদ্দেশ্যে মামলা করে। বর্তমানে বিজয় মাল্য জামিনে ছাড়া পেয়েছেন এবং ভারতীয় ব্যাঙ্কগুলি এই মুহূর্তে তাকিয়ে আছে পরবর্তী শুনানির দিকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications