মৃত্যু উপত্যকা সিরিয়ায় কীভাবে খোঁজ চলছে শিশুদের, ভিডিওতে ধরা পড়ল করুণ দৃশ্য
রক্তাক্ত সিরিয়য় এখন ইতিউতি ধ্বংসের ধূসর রঙ, আর ধোঁয়া। কান পাতলে শোনা যাচ্ছে স্বজনহারার আর্তনাদ। সেদেশের দামাসকাসের কাছে ঘওতা এলাকাতে বিদ্রোহীদের দমন করতে, লাগাতার চলেছে বিমান হানা।
রক্তাক্ত সিরিয়ায় এখন ইতিউতি ধ্বংসের ধূসর রঙ, আর ধোঁয়া। কান পাতলে শোনা যাচ্ছে স্বজনহারার আর্তনাদ। সেদেশের দামাসকাসের কাছে ঘওতা এলাকাতে বিদ্রোহীদের দমন করতে, লাগাতার চলেছে বিমান হানা। সেদেশের সরকার ও তার বন্ধু দেশ রাশিয়া যৌথভাবে এই বিমান হানায় সামিল । যদিও রাশিয়ার তরফে আপাতত সংঘর্ষ বিরতি ঘোষিত হয়েছে। কিন্তু ততদিনে ৫৫৬ জনের প্রাণ শেষ হয়েছে। ৭ বছরের এই যুদ্ধে ,গত কয়েকদিনের ক্রমাগত বোমা বর্ষণ কেড়েছে বহু শিশুর প্রাণ। সাম্প্রতিক এক ভিডিও-তে দেখা যাচ্ছে সেখানে শিশুদের কীভাবে খুঁজে বার করা হচ্ছে ধ্বংস স্তুূপ থেকে।
After six hours of work, @SyriaCivilDefe teams pulled two children out of the rubble, caused by brutal air raids targeting their home in #Duma city in #EastGhouta. #SaveGhouta #Syria 26 Feb pic.twitter.com/rJaFUIx7eO
— The White Helmets (@SyriaCivilDef) February 26, 2018
এর আগের ৮ দিনে ঘওতা জুড়ে বিদ্রোহীদের ওপর যে নারকীয় অত্যাচার চলেছে তার সমালোচনায় সোচ্চার গোটা বিশ্ব। ঘটনার খতিয়ান একনজরে দেখে নেওয়া যাক।

সবচেয়ে ভয়াবহ ঘটনা
সিরিয়ার গৃহযুদ্ধে পূর্ব দামাস্কাস একটি গুরুত্বপূর্ণ দিক। ৭ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে সবচেয়ে বড় আগাত আনা হল এই প্রথমবার সিরিয়া সরকারের তরফে। গোটা এলাকাকে বিমান হামলার বোমাবর্ষণ প্রায় ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মৃতের হিসাব গত ৮ দিনে ৫৫৬ জন। পঙ্গু করেছে অনেককে। মৃত্য়ু হয়েছে শিশুদের।

রবিবার থেকে হামলা
ঘওতার বসতি এলাকাতে প্রায় ৪০০০০ জনের বাস। সেখানে নির্বিচারে চালানো হয়েছে সরকার পক্ষের আক্রমণ। হামলায় সঙ্গ দিয়েছে রাশিয়া। শুধু রবিবারই মারা গিয়েছেন প্রায় ২৫০ জন।

শিশুদের মৃত্যু মিছিল
সিরিয়াতে এই মুহুর্তে ১২০ জন শিশুর মৃত্যু হয়েছে। গোটা একটা সপ্তাহ দেখেছে রক্ত স্নানে কীভাবে ভিজেছে সিরিয়া। আপাতত, নিখোঁজ শিশুদের খোঁজে চলছে ইতি উতি তল্লাশি। হোয়াইট ভলেন্টিয়ার নামের একটি সংগঠন এই কাজে এগিয়ে এসেছে।

রাষ্ট্রসংঘের ঘোষণা
এই নারকীয় ঘটনার পর সোমবার সংঘরর্ষ বিরতির কথা জানায় রাষ্ট্র সংঘের সিকিউরিটি কাউন্সিল। এক মাসের জন্য এই সংঘর্ষ বিরতি থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ৫ ঘণ্টার যুদ্ধবিরাম সন্ধিও এলাকায় প্রতিদিন হবে বলে সম্মতি জানিয়েছে রাশিয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications