৬ তলার ওপর থেকে পড়েও আশ্চর্যজনকভাবে রক্ষা! ৩ বছরের শিশুর ছবি হল ভাইরাল
ছবিটি প্রতিবেশী দেশ চিনের। তিন বছরের শিশুটি ছয়তলা বাড়ির ওপর থেকে পড়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে।
ছবিটি প্রতিবেশী দেশ চিনের। তিন বছরের শিশুটি ছয়তলা বাড়ির ওপর থেকে পড়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। তার একটুও আঘাত লাগেনি। ছবিটি টুইটারে প্রকাশ করেছে চিনের পিপলস ডেইলি। ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে ব্যালকনি থেকে বের হয়ে যাওয়া শিশুটি, কোনও রকমে ওঠার চেষ্টা করছে। চিনের দক্ষিণ পশ্চিম শহর চংকুইয়ের ঘটনা। তবে এরজন্য আবাসনের বাসিন্দাদের ধন্যবাদ জানাতে হবে। কেননা তাঁরাই শিশুটিকে ওই অবস্থায় দেখে বড় একটি কম্বল নিয়ে গিয়ে আবাসনের নিচে দাঁড়িয়ে পড়েন।
ব্যালকনি থেকে হাত ফসকে যেতেই শিশুটি ওই কম্বলের ওপর গিয়ে পড়ে। যদিও সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে জানিয়ে দেওয়া হয় শিশুটির কোনও আঘাত লাগে নি।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিশুটি ঘরে একাই ছিল। সে ব্যালকনিতে চলে আসে এবং পিছলে বাইরে চলে যায়।
Never leave your child home alone! Toddler who climbed out of high-rise building balcony was luckily caught by neighbors with a blanket pic.twitter.com/IPvUlKz1km
— People's Daily, China (@PDChina) July 29, 2019












Click it and Unblock the Notifications