নিসে ট্রাক নিয়ে কীভাবে হামলা চালায় আততায়ী? দেখে নিন সেই মুহূর্তের ভিডিও

প্যারিস, ১৫ জুলাই : ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষ্যে সমুদ্র উপকূলবর্তী শহর নিসের রাস্তায় চলছিল অনুষ্ঠান। আর তার মাঝেই বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়ে হামলা চালাল এক জঙ্গি। ভিড়ের মধ্যে তীব্র গতিতে ঢুকে পড়ে উপস্থিত জনতার উপরে নির্বিচারে ট্রাক চালিয়ে দেয সে। ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ৮০ জনের, আহত ১২০ জন। [ফ্রান্সে গত ৫ বছরে ১৫ বার জঙ্গি হামলার ঘটনাপঞ্জী জেনে নিন একনজরে]

ঘটনার মুহূর্তে হঠাৎ করে ঢুকে পড়া ট্রাক এভাবে এতগুলি মানুষকে খুন করবে তার আন্দাজ কেউ করতে পারেননি। ঘটনার পরই হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। কেউ আতঙ্কে, কেউ স্বজন হারানোর যন্ত্রণা নিয়ে ছুটোছুটি করতে থাকেন। [বিশ্বজুড়ে কীভাবে হত্যালীলার ধরন বদলেছে আইএসআইএস জেনে নিন]

নিসে ট্রাক নিয়ে কীভাবে হামলা চালায় আততায়ী? দেখে নিন ভিডিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড়ের মধ্যে অন্তত ২ কিলোমিটার রাস্তা ট্রাক চালিয়ে নিয়ে যায় আততায়ী। তার ট্রাকের চাকা পিষ্ট করেছে বেশ কয়েকজন শিশুকে। ঘটনার মুহূর্তে ঠিক কী হয়েছিল তা দেখে নিন ভিডিওতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+