(ভিডিও) জার্মানির মিউনিখের শপিংমলে বন্দুকবাজের হামলার মুহূর্ত
মিউনিখ, ২৩ জুলাই : ফ্রান্সের পর এবার জার্মানির মিউনিখে আততায়ী হামলা। মিউনিখের এক শপিংমলে বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। ঘটনায় জখম ২০ জনের বেশি মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে হামলাকারী আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার বিকেলের পরে মিউনিখের মোসাখে অলিম্পিয়া শপিং সেন্টারে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সে একাই ছিল বলে দাবি জার্মান পুলিশের। নিহত তরুণের বয়স ১৮ বছর। সে ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক বলে জানা গিয়েছে।

অলিম্পিয়া মলে হামলার সময়ে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কীভাবে আতঙ্কে হুড়োহুড়ি করছিলেন সাধারণ মানুষ, বন্দুকবাজ তরুণ কীভাবে গুলি ঢুড়তে শুরু করেছিল তা দেখে নিন ভিডিওতে।












Click it and Unblock the Notifications