৩৬০টি ভায়াগ্রা পিল মিলল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাড়িতে!
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গিউন হাই-এর বাড়িতে পাওয়া গিয়েছে ৩৬০টি ভায়াগ্রা পিল। সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। জানানো হয়েছে গত ডিসেম্বরে এতগুলি ভায়াগ্রার বড়ি কেনা হয়েছিল।
সিওল, ২৪ নভেম্বর : দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গিউন হাই-এর বাড়িতে পাওয়া গিয়েছে ৩৬০টি ভায়াগ্রা পিল। সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। জানানো হয়েছে গত ডিসেম্বরে এতগুলি ভায়াগ্রার বড়ি কেনা হয়েছিল।
এই খবর বেরনোর পর থেকেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এরপরই রাষ্ট্রপতির দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মে মাসে রাষ্ট্রপতি পার্ক গিউন হাইয়ের ইথিওপিয়া, উগান্ডা ও কেনিয়া সফরে যাওয়ার কথা ছিল। এই দেশগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে ১-২ কিলোমিটার উঁচুতে। এই উচ্চতার ফলে রাষ্ট্রপতির সঙ্গে সফররত দলের লোকেদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্যই এগুলি কেনা হয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সদর দফতর ব্লু হাউসের মুখপাত্র জং ইয়ুউন কুক জানিয়েছেন, মাঝে মাঝে চিকিৎসকেরা এই ধরনের ভায়াগ্রা পিল দিয়ে থাকেন যা সেবন করলে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু জায়গায় ঘোরাফেরায় সমস্যা না হয়।
আরও জানানো হয়েছে যে রাষ্ট্রপতির অফিস থেকে আরও অনেক ধরনের ইঞ্জেকশন ড্রাগস কেনা হয়েছে যা ক্লান্তি দূর করে ও বয়স ধরে রাখতে সাহায্য করে। রাষ্ট্রপতির অধঃস্তন সমস্ত কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জন্য এই ওষুধ কেনা হয়েছে বলেও সরকারিভাবে জানানো হয়েছে।
এই ঘটনার পর থেকে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে টালমাটাল চলছে। বিরোধীপক্ষ এমনকী পার্ক গিউনের নিজের দল সেনুরি পার্টির অনেকে এর বিরোধিতায় নেমেছেন। সরকারি ক্ষমতাকে ব্যবহার করে অবৈধ কাজকর্ম করছেন পার্কের প্রেমিক চোই সুন-সিল, এমনও অভিযোগ অনেকের। যদিও সমস্ত অভিযোগ উড়িয়েছে রাষ্ট্রপতির দফতর।












Click it and Unblock the Notifications