প্রবল শক্তিশালী হ্যারিকেন মিল্টন আঘাত হানতে চলেছে ফ্লোরিডায়
আরও একটি বিধ্বংসী হ্যারিকেন ধেয়ে আসছে আমেরিকার দিকে। ফ্লোরিডার উপর দিয়ে এই হ্যারিকেন বয়ে যাবে। এই কথা জানা গিয়েছে৷ ফ্লোরিডার পশ্চিম উপকূলে বাতাসের বেগ বাড়তে শুরু করবে। আমেরিকার স্থানীয় বুধবার রাতে ওই হ্যারিকেন আঘাত করতে পারে। সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরে যেতে বার্তা দেওয়া হচ্ছে।
আমেরিকার ফ্লোরিডার উপর আঘাত হানবে এই বিধ্বংসী মহাশক্তিশালী হ্যারিকেন। এর নাম দেওয়া হয়েছে মিল্টন। মিল্টন মহাশক্তিশালী হ্যারিকেন বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। জলভাগে থাকাকালীন সেটি ক্যাটাগরি ৫ হ্যারিকেন শক্তিক্ষমতাযুক্ত বলে জানা গিয়েছে।

তবে স্থলভাগে আঘাত করার পর সেটির ক্ষমতা কমবে। শক্তিক্ষয় হয়ে সেটি ক্যাটাগরি ৩ ধাপে থাকবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ফ্লোরিডার ট্যাম্পায় এই হ্যারিকেন মিল্টন আঘাত করবে৷ বুধবার রাতে সেই মহাপ্রলয় আসবে। অতি সম্প্রতি হ্যারিকেন হেলেন তান্ডব চালিয়েছিল।
ট্যাম্পার জনবহুল প্রদেশ। ৩০ লক্ষ মানুষ বসবাস করেন সেখানে। ফলে ক্ষয়ক্ষতি কত হবে? তাই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের। গত কয়েক বছরে আটলান্টিক মহাসাগরে বেশ কয়েকটি হ্যারিকেন তৈরি হয়েছে। তার মধ্যে এই মিল্টন সব থেকে শক্তিশালী ঝড়ের একটি। প্রবল হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও থাকছে।
বেশ কয়েকটি কোম্পানি ট্যাম্পা এলাকায় তাদের পাইপলাইন এবং জ্বালানি ডেলিভারি টার্মিনালগুলিতে কাজ স্থগিতের প্রক্রিয়া শুরু করেছে। কিন্ডার মর্গান তার সেন্ট্রাল ফ্লোরিডা পাইপলাইন সিস্টেম বন্ধ করার ঘোষণা দিয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা দীর্ঘকাল ধরে সতর্ক করেছেন এই বিষয়ে৷ লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির জলবায়ু বিজ্ঞানী মাইকেল ওয়েহনার জানিয়েছেন, ঝড়ের তীব্রতা ভয়াবহ।












Click it and Unblock the Notifications