ভেনেজুয়েলার ‘আয়রন লেডি' মারিয়া কোরিনা মাচাদো পেলেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার,নিরাশ ট্রাম্প

বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর অদম্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন তিনি। একই সঙ্গে ব্যর্থ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আশা, যিনি দাবি করেছিলেন "আমি আটটি যুদ্ধ থামিয়েছি, শান্তির পুরস্কার আমার প্রাপ্য।"

৫৮ বছর বয়সী মাচাদো, যিনি ভেনেজুয়েলার রাজনীতিতে "আয়রন লেডি" নামে পরিচিত, বর্তমানে আত্মগোপনে রয়েছেন। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠার পর থেকে তাঁকে লক্ষ্য করে শুরু হয় নিপীড়ন। মাদুরো সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মুখ্য নেত্রী হয়েও তিনি নিজের দেশ ছেড়ে যাননি। বরং প্রতিটি পদক্ষেপে তুলে ধরেছেন গণতন্ত্রের দাবিকে।

নোবেল কমিটি শুক্রবার ঘোষণা করে, "ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লড়াইয়ে তাঁর অবিচল ও নির্ভীক ভূমিকার জন্য" এই পুরস্কার প্রদান করা হয়েছে। কমিটির ভাষায়, "অন্ধকারের মাঝেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখা এক সাহসী নারী" মারিয়া কোরিনা মাচাদো।

২০২৪ সালের নির্বাচনে তাঁকে প্রার্থী হতে বাধা দেয়া হয়েছিল। বিরোধী জোট দাবি করেছিল, আসল জয় তাদেরই, কিন্তু মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন এবং কঠোর দমননীতি শুরু করেন। এর পর থেকেই আত্মগোপনে চলে যান মাচাদো।

২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। শিল্প প্রকৌশলে স্নাতক মাচাডো ২০১৩ সালে গঠন করেন নিজস্ব রাজনৈতিক দল ভেন্তে ভেনেজুয়েলা যা আজ গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক।

এই পুরস্কারের ঘোষণায় হতাশ ট্রাম্প যদিও নীরব নন। তিনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন, তাঁর শান্তি প্রচেষ্টাই নোবেল পাওয়ার যোগ্য। এমনকি মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে কূটনৈতিক সম্পর্ক স্থগিতও করেন তিনি।

অগাস্ট মাসে মাচাডো নিজেই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন, যখন যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেফতারের পুরস্কার বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার ঘোষণা করে। তাঁর ভাষায়, "আমরা ভেনেজুয়েলানরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর প্রশাসনকে ধন্যবাদ জানাই, যারা আমাদের দেশকে অবৈধভাবে দখল করে রাখা অপরাধী কাঠামো ভাঙতে সাহসী পদক্ষেপ নিয়েছেন।"

টাইম ম্যাগাজিনের "বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্ব ২০২৫"এর তালিকাতেও স্থান পেয়েছেন এই নির্ভীক নেত্রী।

গণতন্ত্রের জন্য এক অবিচল সংগ্রাম, নির্যাতনের মুখেও আত্মসমর্পণ না করা এক নারীর সাহস সেই কৃতিত্বেরই স্বীকৃতি পেলেন মারিয়া কোরিনা মাচাদো, যিনি আজ ভেনেজুয়েলাকে নতুন আশার আলো দেখালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+