Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Orleans: ভিড়ের মধ্যেই ঢুকে পড়ল 'বিস্ফোরক' ভর্তি ট্রাক! চলল গুলি, মৃত ১০, আহত বহু

New Orleans: নতুন বছরের উদযাপন চলাকালীন ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্র্যাক। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত অন্তত ৩০ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ওরল্যান্সে (New Orleans)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই গুলি পর্যন্ত চলছে বলে খবর। শুধু তাই নয়, অভিশপ্ত গাড়িটিতে বিস্ফোরক ছিল বলেও জানা যাচ্ছে।

ফলে বড়সড় নাশকতার ছক ছিল বলে দাবি স্থানীয় পুলিশ প্রশাসনের। ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে আমেরিকাজুড়ে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। ঘটনাস্থলে মার্কিন পুলিশ এবং এফবিআই'য়ের আধিকারিকরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

New Orleans

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে গোটা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানিয়েছে। বছরের প্রথম দিন। কার্যত উতসবের রেশ। আর সেই সময়কেই বেঁছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, নিউ ওরল্যান্সে (New Orleans) নতুন বছরের স্বাগত জানিয়ে বহু মানুষ রাস্তায় নেমেছিল। সেই সময় বোরবন স্ট্রিট এলাকায় হঠাত করেই একটি ট্র্যাক ঢুকে পড়ে বলে দাবি স্থানীয়দের।

হঠাত করে এই ঘটনায় একেবারে হকচকিয়ে যান অনেকেই। নিজেদের নিরাপদে সরানোর আগেই গাড়ির ধাক্কায় অন্তত ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েচঘে বলে জানা যাচ্ছে। অন্তত ৩২ জন ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অভিযুক্ত ট্রাক ড্রাইভার ঘটনার সময় এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। পাল্টা সেই সময়ত কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও জবাব দেয়। যা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তদন্তকারীদের দাবি, যে কায়দায় হামলা চালানো হয়েছে তাতে স্পষ্ট যে বড়সড় কোনও নাশকতার ছক ছিল। এবং এটি একটি জঙ্গি হামলাই। যদিও এই বিষয়ে আরও স্পষ্ট হতে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+