ডেল্টার হাত থেকে মুক্তি কি তৃতীয় বুস্টার ডোজেই? সামনে এল ভয়াবহ রিপোর্ট
ডেল্টার হাত থেকে মুক্তি কি তৃতীয় বুস্টার ডোজেই? সামনে এল ভয়াবহ রিপোর্ট
দ্বিতীয় দফার করোনা হানায় উদ্বেগ এখনও কমেনি প্রতিটা দেশে। এদিকে নিত্যনতুন স্ট্রেনের হানায় দিশাহীন বিশেষজ্ঞরাও। এদিকে টিকা নিয়েও যে সম্পূর্ণরূপে রেহাই মিলছে এমনটা নয়। দুটি ডোজ নিয়েও করোনার কবলে পড়ছেন হাজার হাজার মানুষ। এমতাবস্থায় এবার এবার ডেল্টার বিরুদ্ধে করোনা টিকার কার্যকারিতা নিয়ে সামনে এল এক ভয়াবহ রিপোর্ট। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস এই গবেষণা চালিয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে এর আগেই একাধিক গবেষণায় দেখা যাচ্ছে করোনার ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ সক্ষম হচ্ছে না অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকের করোনা টিকা। যদিও তা নিয়ে বিতর্ক বাড়তে থাকে বিভিন্ন সময়। অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকা পাল্টা দাবি করে তাদের তৈরি করোনা ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মানবদেহে ৯২ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। এদিকে বর্তমানে ডেল্টার পাশাপাশি একাধিক দেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাসও।

ভয়াবহ রিপোর্ট সামনে এল ব্রিটেনের গবেষণায়
এই স্ট্রেনের কবলে পড়েও যে করোনার টিকার কার্যকারিতা কমছে তা স্বীকার করা হয়েছে হু-র তরফেও। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি করোনার ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা খানিক কমলেও এই মারণ ভাইরাসকে ঠেকাতে সক্ষম ভারতের দুই কোভিড টিকা কোভিশিল্ড, কোভ্যাক্সিন। যদিও সদ্য প্রকাশিত ব্রিটেনের গবেষণা জানাচ্ছে ফাইজার এবং বায়োএনটেকের টিকার দুই ডোজ দেওয়ার ৯০ দিন পর থেকেই মূলত কমছে টিকার কার্যকারিতা। আর তখনই সক্রিয় হয়ে উঠছে ডেল্টা।

মুক্তি কি বুস্টার ডোজেই ?
এদিকে কোভিশিল্ড, স্পুটনিক ভি ও কোভ্যাক্সিন ছাড়া বিশেষ কোনও ভ্যাকসিনের প্রয়োগ এখনও হচ্ছে না ভারতে। পক্ষে বিপক্ষে একাধিক মত থাকলে প্রতিটি টিকার দুটি ডোজ নেওয়ার পর আরও একটি বুস্টার ডোজ নেওয়ার পক্ষেও সওয়াল করছেন অনেকে। এদিকে সদ্য প্রকাশি গবেষণায় এও দেখা গেছে, টিকা নেওয়া ব্যক্তি ডেল্টায় আক্রান্ত হলে তার শরীরে যে পরিমাণ ভাইরাসের উপস্থিতি পাওয়া, সেটা টিকা হীন ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতির প্রায় সমান। আর এখানেই বাড়ছে উদ্বেগ।

৩০ লক্ষের বেশি নমুনার উপর চলে নিরন্তর গবেষণা
অন্যদিকে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের তরফে এই গবেষণা চালানোর জন্য প্রায় ৩০ লক্ষের বেশি পিসিআর টেস্টের নমুনা সংগ্রহের পর তা বিশ্লেষণ করা হয়। ডেল্টার গতিপ্রকৃতি, সংক্রমণের ধার সমস্ত বিষয় খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান গবেষকেরা। তবে এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি মত পোষণ করে এখন সেদিকে তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications