ভ্যাকসিনের সামান্য রদবদলেই নয়া করোনা স্ট্রেনের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব, বলছেন ভাইরাসবিদরা

ভ্যাকসিনের সামান্য রদবদলেই নয়া করোনা স্ট্রেনের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব, বলছেন ভাইরাসবিদরা

ক্রমশ বিবর্তিত হয়ে আরও ভয়ংকর রূপ ধারণ করে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় তান্ডব চালাচ্ছে করোনা। ফের লকডাউনের পথে নানা দেশ। আর এরই মধ্যে বেশ জোরের সঙ্গেই করোনা মোকাবিলার পন্থা বাতলালেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের ওষুধ বিভাগের গবেষক ড্রিউ ওয়েইসম্যান। তাঁর মতে, ভ্যাকসিনের সামান্য রদবদলেই করোনার অভিযোজিত রূপের বাড়বাড়ন্ত ঠেকানো সম্ভব।

ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা ?

ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা ?

করোনা গবেষকরা যখন জানাচ্ছেন যে করোনার গতিপ্রকৃতি একেবারেই ফর্মুলা মেনে চলে না, তারই মাঝে ওয়েইসম্যানের এমনতর বক্তব্যে অবাক হয়েছেন অনেকেই। পাশাপাশি বুধবার লন্ডন স্কুল অফ হাইজিন কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, করোনার নতুন রূপ বি.১.১.৭ আগের থেকেও ৫৫% অধিক সংক্রমণে সমর্থ। অন্যদিকে ওয়েইসম্যানের মতে, মডার্না ও ফাইজার-বায়োএনটেকের মত একাধিক করোনা টিকার অসংলগ্ন ট্রায়াল চালানো উচিত খাদ্য ও ওষুধ বিভাগের। তাতে মাস দুয়েক সময় লাগলেও ভ্যাকসিনকে কার্যকর করা সম্ভব হবে বলেই মত ওয়েইসম্যানের।

 ভয় ধরাচ্ছে দক্ষিণ আফ্রিকার নয়া করোনা স্ট্রেনও

ভয় ধরাচ্ছে দক্ষিণ আফ্রিকার নয়া করোনা স্ট্রেনও

এদিকে ব্রিটেনের করোনাবীজ আরও প্রাণঘাতী ও অভিযোজিত অবস্থায় পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়, বহুরূপী করোনার বিষয়ে বলতে গিয়ে এমনটাই জানান ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। যা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বেই। যদিও গবেষকদের মতে, যেকোনো ভাইরাস এভাবেই অভিযোজিত হয়, তবে করোনা আগের থেকে বেশি সংক্রামক হলেও মৃত্যুর হার খুব বেশি বৃদ্ধি হাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ সুসান ওয়েইসের মতে, উল্লেখযোগ্য প্রমাণ ছাড়াই আতঙ্ক ছড়াচ্ছে করোনা ঘিরে। গবেষকরা জানাচ্ছেন, স্পাইক প্রোটিনের পাশাপাশি জিনসজ্জায় বদল ঘটিয়ে আগের থেকেও ভালভাবে মানবকোষের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা পেয়েছে করোনাকোষগুলি।

অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা

অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানেজ জানিয়েছেন, "বি.১.১.৭-এর যে যে ক্ষেত্রে অভিযোজন ধরা পড়েছে, সেগুলি সাংঘাতিক।" জর্জটাউন সেন্টারের ভাইরাসবিদ এঞ্জেল রাসমুসেনের মতে, আগের থেকেও অধিক সংক্রামক হওয়ার কারণে এখন কম সংখ্যক ভাইরাস অনেক বেশি মানুষকে আক্রান্ত করতে সক্ষম। তাঁর মতে, "যেহেতু হাতেনাতে প্রমাণ সেভাবে নেই, তাই এই নতুন করোনা ভাইরাসের থেকে বাঁচতে আগের স্বাস্থ্যবিধিই অক্ষরে-অক্ষরে পালন করতে হবে।" এ বিষয়ে মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছেন অধিকাংশ গবেষক।

 কতটা কার্যকরী হবে করোনা ভ্যাকসিন ?

কতটা কার্যকরী হবে করোনা ভ্যাকসিন ?

অন্যদিকে ওয়েইসম্যানের মতে, "বর্তমানে মানুষকে আরও অনেক বেশি সংক্রমিত করে তোলার চেষ্টা চালাচ্ছে এই মারণ ভাইরাস। আর তাই এই বিবর্তন।" গবেষকদের মতে, ফাইজার বা মডার্নার এমআরএনএ নির্ভর ভ্যাকসিন আদতে শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতাকে সক্রিয় করছে আগেই, ফলে করোনার অভিযোজনে লাভ হবে না তেমন। করোনাবিদদের মতে, নতুন ভাইরাস হওয়ার দরুণ করোনার অভিযোজন হবেই, আর তাই যথাসত্ত্বর ভ্যাকসিন প্ৰস্তুত করা দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+