৪২টি ক্ষতিকারক অ্যাপ গুগল প্লে থেকে ডাউনলোড হচ্ছে, আপনিও করেছেন কি!

৪২টি ক্ষতিকারক অ্যাপ গুগল প্লে থেকে ডাউনলোড হচ্ছে, আপনিও করেছেন কি!

ক্ষতিকারক সফটওয়ার রয়েছে এমন অ্যাপ গুগল প্লে থেকে ডাউনলোড করা হয়েছে ৮০ লক্ষ বার। এমনই তথ্য জানিয়েছেন সুরক্ষা গবেষকরা।

৪২টি ক্ষতিকারক অ্যাপ গুগল প্লে থেকে ডাউনলোড হচ্ছে, আপনিও করেছেন কি!


স্লোভক ইন্টারনেট সিকিউরিটি সংস্থা ইএসইটি এরকম ৪২টি অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলি গুগল প্লেতে রয়েছে। ২০১৮ সালের জুলাই থেকে এই অ্যাপগুলিকে ডাউনলোড করা হচ্ছে। সংস্থা ক্ষতিকারক অ্যাপের কথা জানার পরও ২১টি অ্যাপ তখনও উপলব্ধ বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার গবেষকরা তাঁদের বিবৃতিতে জানিয়েছেন, '‌গুগল প্লে সিকিউরিটি টিমের কাছে আমরা এই অ্যাপগুলির বিষয়ে অবগত করি। তারা তখনই ওই অ্যাপগুলি মুছে দেয়। যদিও থার্ড–পার্টি অ্যাপ স্টোরে সেই অ্যাপগুলি এখনও রয়েছে।’‌ একবার এই ক্ষতিকারক সফটওয়্যারের অ্যাপগুলি ডাউনলোড করলে তা ফোনের ফ্রি স্পেস কমিয়ে দেয়, ব্যাটারি ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফেসবুক এবং ম্যাসেঞ্জার ইনস্টল করা থাকলে সেখান থেকে এই মাধ্যমে তথ্য চলে যায়।

অ্যাডওয়্যার–ইনফেকটেড অ্যাপ ডাউনলোড করা মাত্রই গোটা ফোনজুড়ে বিজ্ঞাপন শুরু হয়ে যায়। প্রথমে এই অ্যাপগুলি দেখে নেয় যে গুগল প্লে সিকিউরিটি থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা। এরপর ওই অ্যাপটি ব্যবহারকারিরে বিজ্ঞাপন দেখাতে শুরু করে। একবার ফোনের সার্ভারে তা সেভ হয়ে গেল ওই অ্যাপ আইকন লুকিয়ে বিজ্ঞাপন ছোট করে দেখায়। এমনকী ফোনের ব্যাকগ্রাউন্ডেও তখন বিজ্ঞাপন চলতে থাকে, অথচ এ বিষয়ে ব্যবহারকারী হয়ত কিছুই জানে না। এই অ্যাপগুলি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, থার্ড–পার্টি কোনও স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভালো। বরং গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করলে তা ফোনের জন্য বেশি সুরক্ষিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+