ফের চুরি ইয়াহু গ্রাহকদের ইউজার নেম, পাসওয়ার্ড

মার্কিন কোম্পানিটি জানিয়েছে, সারা বিশ্বে কয়েক কোটি লোকের ই-মেইল অ্যাকাউন্ট রয়েছে ইয়াহুতে। দেখা যাচ্ছে, গত কয়েক দিনে অনেক ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়ে গিয়েছে। সংখ্যাটা কত, নির্দিষ্ট করে জানা যায়নি। ইয়াহুর দাবি, একটি অসাধু চক্র এই কুকীর্তি ঘটিয়েছে। বিষয়টি চোখে পড়ার পর সফটঅয়্যার-সংক্রান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চিন্তার বিষয় হল, বিশ্বের কোন প্রান্ত থেকে কে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড চুরি করল, তা সহজে জানতে পারবেন না। সেই সুযোগে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া জলভাত। আপনি ই-মেইলে কোনও লেনদেন সারলে সব তথ্য জেনে যাবে হ্যাকাররা। আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ অসামাজিক কাজ করলে দায় বর্তাবে আপনার ওপরে।
প্রসঙ্গত, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ক্ষেত্রে। তখন কোম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছিল, ভবিষ্যতে এমন ঘটবে না। তারা ব্যবস্থা নিয়েছে। এখন আবার একই ঘটনা ঘটল।












Click it and Unblock the Notifications