বাংলাদেশে ভাষা ব্যবহারের কী অবস্থা এখন?
বলা হয়ে থাকে, একুশের চেতনাই বাঙ্গালী জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে এবং তারই ধারাবাহিকতায় এক সময় স্বাধীন একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু যে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন বহু মানুষ, আজ সেই ভাষা ব্যব
বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ভাষা শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান।
বলা হয়ে থাকে, একুশের চেতনাই বাঙ্গালী জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে এবং তারই ধারাবাহিকতায় এক সময় স্বাধীন একটি রাষ্ট্রের জন্ম হয়েছে।
কিন্তু যে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন বহু মানুষ, আজ সেই ভাষা ব্যবহারের কী পরিস্থিতি দেশে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলছিলেন "বাংলাদেশের ষোল কোটি মানুষ মাতৃভাষায় কথা বলছে এটা ইতিবাচক দিক"।
"কিন্তু ভাষা ব্যবহার নিয়ে আমার মধ্যে কিছুটা ক্ষোভ আছে, কিছুটা বেদনার দিকও আছে। আমাদের আইন-আদালতে, শিক্ষার মাধ্যম হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়তো আমরা এখনও বাংলা ভাষাকে সার্বিক অর্থে প্রয়োগ করতে পারিনি, ব্যবহার করতে পারিনি। ভাষা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে"-বলেন তিনি।
কথ্য ভাষায় উচ্চারণ এবং বিকৃতি নিয়ে যে অভিযোগ শোনা যায়, সেটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে মি: চৌধুরী বলেন- "প্রমিত ভাষার প্রয়োজনীয়তা বিশেষ পরিস্থিতিতে"।
"আমার অঞ্চলের ভাষা কিন্তু মূল ভাষা থেকে বিচ্ছিন্ন নয়। প্রমিত ভাষা যেটি আমরা আনুষ্ঠানিকতায় ব্যবহার করছি, পত্রপত্রিকা, রেডিও-টেলিভিশনে ব্যবহার করছি সেখানে সীমাবদ্ধতা রয়েছে"। আর এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications