করোনা যুদ্ধে ভারতের পাশে ট্রাম্প, উপহার হিসাবে শীঘ্রই আসছে ১০০টি ভেন্টিলেটর! ঘোষণা হোয়াইট হাইজের

করোনা মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা। টুইট করে একথা গত মাসেই জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হোয়াইট হাউজের তরফে জানানো হল যে ভারতের জন্য বরাদ্দ প্রথম ১০০টি ভেন্টিলেটর পাঠানো হচ্ছে আগামী সপ্তাহেই। করোনা যুদ্ধে যে ভারতের পাশেই রয়েছে আমেরিকা তাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়।

আমেরিকা ভারতকে ভেন্টিলেটর দান করবে

আমেরিকা ভারতকে ভেন্টিলেটর দান করবে

এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছিলেন, 'আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, আমেরিকা ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারতের পাশে দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে আছি। প্রতিষেধক টীকা আবিষ্কারেও আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করছি। আমরা একসঙ্গে এই অদৃশ্য শত্রুকে পরাস্ত করব।'

ভারত-মার্কিন বন্ধুত্ব আরও দৃঢ় হোক

ভারত-মার্কিন বন্ধুত্ব আরও দৃঢ় হোক

যার জবাবে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী মোদীও। ভারতকে ভেন্টিলেটর দান করার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছিলেন, 'ধন্যবাদ ট্রাম্প। আমাদের সকলকে একসঙ্গে এই মহামারীর সঙ্গে লড়াই করতে হবে। দেশকে সুস্থ রাখতে ও কোরোনামুক্ত করতে এই সময়ে সবসময় দেশগুলির একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব আরও দৃঢ় হোক।'

মোদীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

মোদীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রসঙ্গত, মঙ্গলবারই জি ৭ সহ একাধিক বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। পরে সেই প্রস্তাব গ্রহণ করার কথা জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

চিনের বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা ট্রাম্পের

চিনের বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা ট্রাম্পের

আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন। তবে চিনের সঙ্গে দ্বন্দ্বে ভারতকে পাশে পেতে মরিয়া আমেরিকা। প্রসঙ্গত, এই করোনা সংক্রমণ নিয়েই বারবার চিনকে আক্রমণ করে এসেছেন ট্রাম্প।

ভারতে ক্রমেই বাড়ছে করোনা কেসের সংখ্যা

ভারতে ক্রমেই বাড়ছে করোনা কেসের সংখ্যা

করোনা সংক্রমণের নতুন রেকর্ড ভারতে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত হয়েছেন প্রায় ৯০০০ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৭,৬১৫ জন। যদিও আক্রান্তের অর্ধেক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+