বাইডেনের নেতৃত্বে বদলাচ্ছে আমেরিকা, প্রথম মুসলিম ফেডেরাল বিচারপতি পেতে চলেছে মার্কিন মুলুক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে সত্যি বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিহাসে এই প্রথমবার একজন মুসলিম ফেডেরাল বিচারপতি পেতে চলেছে মার্কিন মুলুক। পাশাপাশি তালিকায় রয়েছেন একাধিক কৃষ্ণাঙ্গ মহিলা। তাছাড়া বাইডেনের গোষিত তালিকায় রয়েছেন একজন এশীয় বংশোদ্ভূত মার্কিনি।

১১ জনের নাম ঘোষণা

১১ জনের নাম ঘোষণা

উল্লেখ্য, গত ৪ বছর ধরে মার্কিন যুক্তরাষ্টর দেখেছে ডোনাল্ড ট্রাম্পের বৈষম্যমূলক আচরণ। হোয়াইট হাউজ সহ বিভিন্ন সরকারি পদে মূলত সাদা চামড়ার মার্কিন নাগরিকদেরই ঠাঁই হয়েছে ট্রাম্প জমানায়। তবে সেই বৈষম্যকে এবার ভেঙে দিচ্ছেন জো বাইডেন। বাইডেন এদিন ফেডেরাল বিচারপতি পদের জন্য ১১ জনের নাম ঘোষণা করেন, যার মধ্যে মাত্র দুইজন পুরুষ। তবে এই ১১ জনের মধ্যে কেউই সাদা চামড়ার পুরুষ নন।

বাইডেনের হাত ধরে ইতিহাস তৈরির পথে জ্যাকসন

বাইডেনের হাত ধরে ইতিহাস তৈরির পথে জ্যাকসন

বাইডেনের ঘোষিত তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম হল কেটানজি ব্রাউন জ্যাকসনের। তিনি একজন আফ্রিকান-আমেরিকান। তাঁকে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া সার্কিটের মার্কিন কোর্ট অফ আপিলে নিযোগ করা হয়েছে। এই আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হয়। তিনি মেরিক গারল্যান্ডের স্থানে এই স্থানে আসীন হবেন। তার আগে অবশ্য সেনেটের অনুমোদন লাগবে।

ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় মার্কিন সুপ্রিমকোর্ট

ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় মার্কিন সুপ্রিমকোর্ট

সেনেটের অনুমোদন মিললে জ্যাকসন ইতিহাস গড়বেন। কারণ মার্কিন সুপ্রিমকোর্টের ৯ বিচারপতির একজন হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে যাবেন। এবং সুপ্রিম কোর্টের পরবর্তী দফাতেই তাঁকে সেই স্থানে বসানো হতে পারে বাইডেন প্রশাসনের তরফে। উল্লেখ্য, এর আগে কোনওদিন কোনও কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন সুপ্রিমকোর্টের ৯ বিচারপতির মধ্যে ছিলেন না।

পাকিস্তানি বংশোদ্ভূতকে গুরুত্বপূর্ণ পদে বসালেন বাইডেন

পাকিস্তানি বংশোদ্ভূতকে গুরুত্বপূর্ণ পদে বসালেন বাইডেন

এছাড়া জাহিদ কুরেশি নামক এক পাকিস্তানি বংশোদ্ভূতকে ফেডেরাল বিচারকের পদের জন্য মনোনীত করেছেন জো বাইডেন। যদি সেনেটে তাঁর মনোনয় নিশ্চিত হয়, তাহলে তিনি মার্কিন মুলুকে এই পদে দায়িত্ব পালনকারী প্রথম মুসলিম হবেন। শুধু তাই নয় তিনি নিউজার্সি থেকে প্রথমবারের মতো কোনও এশীয় মার্কিন বিচারপতি পদে নিয়োগ পাবেন।

নন্দীগ্রামে প্রচারের শেষ লগ্নে মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+