চিন-আমেরিকা সংঘাতের পারদ আরও চড়ল! বিমান পরিষেবা ঘিরে চরম সিদ্ধান্তের পথে ট্রাম্প
চিন-মার্কিন দ্বন্দ্ব ক্রমাগত গতিবেগ পাচ্ছে। একের পর এক সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানাচ্ছে যে কোনও মতেই চিনকে তারা পছন্দ করছে না। এমন অবস্থায় এদিন ট্রাম্প সরকার আরও একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে চিনকে নিশানায় রেখে।

চিনা বিমানে নিষেধাজ্ঞা
মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও চিনা বিমান নামতে পারবে না আপাতত। চিনের সঙ্গে যাবতীয় বিমান পরিষেবায় আপাতত নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প সরকার। এ র আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার হবে বলে জানা গিয়েছে।

কবে থেকে লাগু থেকে এই নিয়ম?
আগামী ১৬ জুন থেকেই সম্ভবত ট্রাম্প সরকার চিন -মার্কিন বিমান পরিষেবা বন্ধ করার পথে হাঁটবে। যদিও এতদিন চিন ও মার্কিন দুটি দেশের বিমান পরিষেবাই চলেছে , তবে এখন সম্ভবত তাতে ছেদ পড়বে।

কোন কোন এয়ারলাইন্সের সঙ্গে এমনটা হবে?
জানা গিয়েছে, এয়ার চায়না , চায়না ইস্টার্ন এয়ারলাইন্স , চিয়না সাউথার্ন এয়ারলাইন্স, হাইনান এয়ারলাইন্সের ওপর মার্কিনি নিষেধাজ্ঞার চাপ আসতে পারে। এর আগে , চিনের বিরুদ্ধে সরব হয়ে ট্রাম্প প্রশাসন আওয়াজ তুলেছিল যে চিনের জন্য মার্কিন বিমান পরিষেবায় আঘাত আসছে। ফলে এবার তার পাল্টা জবাব দেওয়ার পালা ছিল আমেরিকার।

চিন বিরোধিতায় তৎপর ট্রাম্প
আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন। এরপর মার্কিন প্রেসিডেন্টের আসন্ন বিমান পরিষেবা মূলক সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও বেশি আতঙ্কিত করে তোলে।












Click it and Unblock the Notifications