ভারতে হামলা করতে চেয়ে পাকিস্তানের কপালে জুটল মার্কিন ধমক! ট্রাম্প প্রশাসনের চরম বার্তা

মঙ্গলবার গভীররাতে ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০'-এর ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারছে না পাকিস্তান। ঘটনার জবাবে গুজরাতের আকাশে ড্রোন পাঠালেও পাকস্তানের সেই ড্রোন গুলি করে নামিয়ে দেয় ভারতীয় সেনা।

মঙ্গলবার গভীররাতে ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০'-এর ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারছে না পাকিস্তান। ঘটনার জবাবে গুজরাতের আকাশে ড্রোন পাঠালেও পাকস্তানের সেই ড্রোন গুলি করে নামিয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানের তরফে বীর দর্পে ঘোষণা করা হয়, এরপর ভারত যেন 'সারপ্রাইজ' এর জন্য প্রস্তুত থাকে। আত্মরক্ষার স্বার্থে পাকস্তান সময়, আর জায়গা বেছে নিয়ে ভারতে হামলা করবে। এরপরই পাকিস্তানের কপালে জুটল মার্কিনী ধমক!

মার্কিন যুক্তরাষ্ট্র যা জানিয়েছে

মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেই জানিয়েছেন তিনি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদের সঙ্গে আলোচনা করেছেন গোটা বিষয়টি নিয়ে। তিনি জানিয়েছেন , বর্তমান উত্তেজনার পারদ নামিয়ে পাকিস্তান যেন যেকোনও রকমের সেনা অভিযান থেকে বিরত থাকে। এই মুহূর্তে সব থেকে জরুরি সন্ত্রাসবাদের মোকাবিলা করা। আর পাকিস্তান যেন তাতেই মন দেয়।

ভারতের পাশে রয়েছে ফ্রান্স

পুলওয়ামা হামলার পর ভারতের পাশে ছিল বিশ্বের একাধিক শক্তিধর দেশগুলি। এরপর পাকিস্তানের আকাশসীমায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। আকাশ সীমান লঙ্ঘ নিয়ে পাকিস্তান সরব হলেও, ইসলামাবাদের পাশে কার্যত নেই কোনও দেশই। এদিন ফ্রান্সের তরফেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ২ কে সমর্থন জানানো হয়েছে এক বিবৃতির মাধ্যমে। ভারতের এই অভিযানকে ফ্রান্স সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই বলে মনে করছে। আর সেই মর্মেই একটি বিবৃতি পেশ করা হয়েছে।

বড় কিছু ঘটবে!

বড় কিছু ঘটবে!

বেশ কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন পুলওয়ামার পর বড় কিছু ঘটতে চলেছে। আর তারপরই ভারতীয় বায়ুসেনার অসামান্য নিশানায় গিয়ে পড়ে পাক জঙ্গিঘাঁটিগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+